আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আদালতে মাহিকে বিয়ে করার কাবিননামা দেখালেন শাওন

আদালতে মাহিকে বিয়ে করার কাবিননামা দেখালেন শাওন

অভিনেত্রী মাহিয়া মাহির কথিত স্বামী শাহরিয়ার শাওনকে মঙ্গলবার  আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তিনি মাহির সঙ্গে বিয়ের কাবিননামা দাখিল করেছেন। মঙ্গলবার বিকেলে মহানগর হাকিমের আদালতে কাবিননামা পেশ করেন শাওন।

এর আগে মাহির মামলার প্রেক্ষিতে গেল রবিবার (২৯ মে) শাওনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। ডিবির জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছিলেন, মাহির সঙ্গে তার পরিচয় স্কুলজীবন থেকে। তারা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করার সময় থেকেই প্রেম করতেন। তাদের বিয়েও হয়েছিলো বলে দাবি করেন শাওন।
তখন তার কাছে বিয়ের প্রমাণ চাওয়া হলে সেগুলো দেখাতে ব্যর্থ হন এই যুবক। তবে আজ আদালতে তিনি বিয়ের কাবিননামা হাজির করেছেন। সে অনুযায়ী জানা গেল, বাড্ডা কাজী অফিসে বিয়ে হয়েছিলো মাহি ও শাওনের।তবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি চিত্রনায়িকা মাহির।
এদিকে গত ২২ মে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। বিয়ের পরই ফেসবুকে প্রকাশ হয় শাওনের সঙ্গে মাহির বিয়ের কিছু অন্তরঙ্গ ছবি। এগুলো শাওন নিজেই তার ফেসবুকে প্রকাশ করেন। এতে সমালোচনার মুখে পড়েন মাহি। এরপর মাহি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ করেন। সেই প্রেক্ষিতেই শাওনকে গ্রেফতার করে রিমান্ডে নেয় ডিবি পুলিশ।

শেয়ার করুন

পাঠকের মতামত