আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ক্যাটরিনার কাছে ক্ষমা চাইলেন সালমান!

ক্যাটরিনার কাছে ক্ষমা চাইলেন সালমান!

ছোট বোন অর্পিতা খানের বিয়ের অনুষ্ঠানে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে কাপুর সম্বোধন করে হইচই ফেলে দেন সালমান খান। পরে সেই ভিডিও অনলাইনে ফাঁস হলে রীতিমতো তোলপাড় পড়ে যায়। শুরুতে একটু মন খারাপ করলেও অনলাইনে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সালমানের ওপর বেজায় চটে যান ক্যাট। শোনা যাচ্ছে, মজা করার ছলে বেফাঁস মন্তব্য করার পর ক্যাটের ক্ষোভের বিষয়টি জেনে তাঁর সঙ্গে দেখা করে নাকি ক্ষমাও চেয়েছেন খান সাহেব। অর্পিতার বিয়ের পুরো অনুষ্ঠানে বেশির ভাগ সময়ই মঞ্চে নাচ-গানে মত্ত ছিলেন সালমান। তিনি একপর্যায়ে ক্যাটকে মঞ্চে ডাকেন। বিব্রতকর পরিস্থিতি এড়াতে নির্মাতা করণ জোহরের পেছনে লুকিয়ে পড়েন ক্যাট। কিন্তু লাভ হয়নি। তাঁকে লুকাতে দেখে করণকে মঞ্চে ডাকেন সালমান এবং সঙ্গে ক্যাটকে নিয়ে যেতে বলেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মঞ্চের দিকে যেতে থাকেন ক্যাটরিনা। সালমান ক্যাটরিনাকে কাপুর সম্বোধন করার সময়ের ভিডিও অনলাইনে ফাঁস হলে চারদিকে শোরগোল পড়ে যায়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্রথমে ক্যাটরিনা কাইফ সম্বোধন করলেও একটু থেমে ক্যাটকে কাপুর নামে সম্বোধন করেন সালমান। এরপর ক্যাটকে উদ্দেশ করে তিনি বলেন, ‘খান হওয়ার কত বড় সুযোগ হারিয়েছেন আপনি! মন থেকে আপনার শুকরিয়া আদায় করছি।’ এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সালমানের এমন বেফাঁস মন্তব্যে কিছুটা মনোক্ষুণ্ন হন ক্যাটরিনা। এ অবস্থায় অর্পিতা তাঁর কাছে গিয়ে সালমানের মন্তব্যে মন খারাপ না করে বিষয়টি স্রেফ কৌতুক হিসেবে নেওয়ার অনুরোধ করেন। তখন বিষয়টিকে হালকাভাবে নিলেও অনলাইনে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ক্যাটরিনা অনুভব করেন, জনসমক্ষে এমন মন্তব্য করা সালমানের একদমই উচিত হয়নি। বিষয়টিতে তিনি প্রচণ্ড বিচলিত হয়ে পড়েন। এর পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে দেখা করে ক্ষমা চান সালমান। 

সালমান ক্যাটরিনাকে কাপুর সম্বোধন করার সময়ের ভিডিও দেখতে ক্লিক করুন

শেয়ার করুন

পাঠকের মতামত