আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সংগীতশিল্পী এ কে রাতুলের অকাল বিদায়, বাবার কবরে সমাহিত

সংগীতশিল্পী এ কে রাতুলের অকাল বিদায়, বাবার কবরে সমাহিত

চিত্রনায়ক বাবা জসিমের কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল।

আজ সোমবার সকালে রাতুলকে রাজধানীর বনানী কবরস্থানে তার বাবার কবরে সমাহিত করা হয়েছে বলে গণমাধ্যমকে জানায় অর্থহীন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটু। রাতুল অর্থহীন ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।

এই সময় পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগীতাঙ্গনের অনেকে।

ব্যায়ামাগারে ‘জিম করার সময়ে’ গতকাল রোববার হৃদরোগে আক্রান্ত হন রাতুল। তাকে প্রথমে সেখান থেকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। পরে লুবানা হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।

১৯৯৮ সালে মাত্র ৪৮ বছর বয়সে মারা যান ঢাকাই সিনেমায় খলনায়ক হিসেবে শুরু করে পরবর্তীতে পর্দা কাঁপানো চিত্রনায়ক জসিম। তার তিন ছেলে- সানী, রাতুল ও রাহুল। তাদের মধ্যে রাতুল ছিলেন দ্বিতীয় সন্তান।

রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে ২০১৪ সালে। তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তি পায়। এরপর ব্যান্ডটি জনপ্রিয়তা পেতে শুরু করে।

কেবল গায়ক নয়, রক সংগীতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন রাতুল। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার ভূমিকা রয়েছে।

রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেন। তিনি অর্থহীন ব্যান্ডের ‘ফিনিক্সের ডায়েরি’ অ্যালবামের সাউন্ডের কাজ করেছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত