আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাপ্পা মজুমদারের উদ্বেগ: ডিজিটাল বিশ্বে হারিয়ে যাচ্ছে স্পর্শের মায়া

বাপ্পা মজুমদারের উদ্বেগ: ডিজিটাল বিশ্বে হারিয়ে যাচ্ছে স্পর্শের মায়া

বাপ্পা মজুমদার। নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। সম্প্রতি অনলাইনে এবং ফিজিক্যাল সিডি আকারে প্রকাশিত হয়েছে তাঁর নতুন একক অ্যালবাম ‘ভার্টিক্যাল হরাইজন। আনকোরা এবং বেশ কিছু জনপ্রিয় গান দিয়ে সাজানো এই অ্যালবাম আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা হয় তার সঙ্গে

একই সঙ্গে আনকোরা ও পুরোনো গানের সমন্বয়ে ‘ভার্টিক্যাল হরাইজন’ অ্যালবাম তৈরির ভাবনা কীভাবে এলো? 

কিছু ভাবনা হঠাৎ করেই মাথায় আসে। তিন দশকের বেশি সময়ে ধরে সৃষ্টি নেশায় মেতে আছি। এই দীর্ঘ পথ পেরিয়ে আসা নিয়ে মাঝেমধ্যে স্মৃতি রোমন্থনে ডুব দিই। এভাবেই একদিন নতুন করে আবিষ্কার করলাম, সংগীত একেকটি সময়ে একেকভাবে ছাপ রেখে গেছে। তখনই মাথায় প্রশ্ন ভিন্ন সময়ের আয়োজনগুলো এক মোড়কে বন্দি করলে কেমন হয়? এই প্রশ্ন থেকেই ‘ভার্টিক্যাল হরাইজন’ অ্যালবামের পরিকল্পনা। যেখানে ‘এই সময়’ ও ‘সেই সময়’ দুটি ভাগে নতুন ও পুরোনো জনপ্রিয় গানগুলো রাখা হয়েছে। পুরোনো ছয়টি গানেরই নতুন করে সংগীতায়োজন করা হয়েছে। সব গানেরই সুর ও সংগীতায়োজন নিজের করা। পাশাপাশি একটি গানও নিজের লেখা। বাকি গানগুলো লিখেছেন মাস মাসুম, রাসেল ও’নীল, সানবীম, রানা, শাহান কবন্ধ, মেহেদি মহসীন, সোহেল আরমানসহ অনেকে।  

একক গান, অ্যালবাম সবই যখন ডিজিটাল মাধ্যমে প্রকাশ পাচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে ফিজিক্যাল অ্যালবাম তৈরির ইচ্ছা হলো...

একের পর এক গান তৈরি করে যাচ্ছি, সেগুলো প্রকাশ পাচ্ছে, শ্রোতা শুনছেন, ভালো লাগা, মন্দ লাগা নিয়ে নিজেদের মতামত তুলে ধরছেন– সবই ঠিক আছে। তারপরও অনেক কিছুর মধ্যে যেন কিছু একটা নেই। কী নেই? তার উত্তর খুঁজতে গিয়ে বুঝতে পারি, সেই না থাকাটা হলো স্পর্শের আনন্দ। সত্যি এটাই, এই ডিজিটাল যুগে স্পর্শের আনন্দটা হারিয়ে গেছে। প্রযুক্তির এই যুগে সবকিছুই স্পর্শের বাইরে চলে গেছে। ডিজিটাল জগতে স্পর্শের কোনো স্থান নেই, নেই কোনো বস্তুগত উপস্থিতি। স্পর্শ এখানে অর্থহীন। কিন্তু ভুলে গেলে হবে না, স্পর্শ আমাদের মনস্তাত্ত্বিক জগতে এক অবিচ্ছেদ্য অনুভূতি! হয়তো এ কারণেই অনেকে বলেন, ‘অ্যালবামের গান তো অনলাইনেই শোনা যায়, কিন্তু সেখানে স্পর্শের আনন্দটা থাকে না।’ আসলে যারা ক্যাসেট বা সিডি যুগের শ্রোতা, তাদের অনেকের ফিজিক্যাল অ্যালবামের আকর্ষণ রয়েই গেছে। সেসব ভক্ত-শ্রোতার জন্য আলাদা করে কিছু প্রকাশনা রাখতে চেয়েছি। এজন্যই ‘ভার্টিক্যাল হরাইজন’ অ্যালবামটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাশাপাশি সিডি আকারে প্রকাশ করা। 

দলছুটের ‘সঞ্জীব’ অ্যালবামেরও সুভ্যেনিয়র প্রকাশের কথা বলেছিলেন। অ্যালবাম কালেক্টরদের জন্য এই অ্যালবামের সিডি বা অন্যকিছু প্রকাশের পরিকল্পনা আছে? 

‘সঞ্জীব’-এর গানগুলো প্রকাশের আগেই বলেছিলাম, দলছুটের স্টুডিও অ্যালবামের প্রকাশনা নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে। গানের বইসহ সিডি, পোস্টার, টি-শার্ট– এমন আরও বেশ কিছু সুভ্যেনিয়র প্রকাশনা নিয়েও ভাবছি। যে কোনো সময় সেগুলো শ্রোতাদের কাছে তুলে ধরতে পারব।   

আপনার মিউজিক প্রজেক্ট ‘বিউটিফুল ভয়েজেস’র দ্বিতীয় সিজনের কাজ শুরু করেছেন?  

‘বিউটিফুল ভয়েজেস’র প্রথম সিজনের সব গানের কাজই তো শেষ, এখন নতুন সিজন নিয়ে ভাবা যেতে পারে। ইচ্ছা আছে দ্বিতীয় সিজনেও প্রিয় কণ্ঠগুলো নিয়ে গান তৈরি করার।

এ মুহূর্তে নতুন আর কোনো আয়োজন নিয়ে ভাবছেন?

সুর-সংগীতের কাটাছেঁড়া তো প্রতিদিনই চলে, এখনও চলছে। যেগুলো ঠিকঠাকভাবে শেষ করার পর সিদ্ধান্ত নেব নিজে গাইব, নাকি অন্য কাউকে দিয়ে গাওয়াব। তবে হ্যাঁ, কিছু কাজ আগে থেকেই ঠিক করা থাকে, যেমন সিনেমার নিজের বা অন্য কোনো শিল্পীর প্লেব্যাকের কম্পোজিশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজ্ঞাপনের জিঙ্গেল এইসব। এমন কিছু কাজও হাতে আছে। পাশাপাশি মিউজিক্যাল মাইন্ডস পেইজে মিউজিক নিয়ে নানা ধরনের অভিজ্ঞতা শেয়ার করছি। যার মধ্যে টেকনিক্যাল বিষয়, গানের কম্পোজিশনসহ খুঁটিনাটি আছে নানা বিষয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত