আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মোদির বিরুদ্ধে তীব্র ভাষায় নায়ক, ‘ফ্যাসিবাদী’ অভিহিত করে দিলেন যুদ্ধের ডাক

মোদির বিরুদ্ধে তীব্র ভাষায় নায়ক, ‘ফ্যাসিবাদী’ অভিহিত করে দিলেন যুদ্ধের ডাক

ভারতের দক্ষিণি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় এবার সরাসরি রাজনৈতিক ময়দানে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে। নরেন্দ্র মোদির দলকে তিনি অভিহিত করেছেন ‘ফ্যাসিবাদী বিজেপি’ হিসেবে। ঘোষণা দিয়েছেন, আদর্শগত এই শত্রুর বিরুদ্ধে তাঁর লড়াই হবে এককভাবে।

গতকাল বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে অনুষ্ঠিত তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে এই ঘোষণা দেন বিজয়। আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটাই ছিল তাঁর দলের অন্যতম বড় শোডাউন।

সম্মেলনে বিজয় বলেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া চক্র নয়, কোনো দলকেও ভয় পায় না। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।’

তামিল রাজনীতিতে রুপালি পর্দার তারকাদের দাপট নতুন নয়। এনটি রামা রাও, জয়ললিতা থেকে শুরু করে কমল হাসান—অনেকে সাফল্যের সঙ্গে রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এবার সেই কাতারে নাম লেখালেন বিজয়।

সমাবেশে তিনি রূপক ব্যবহার করে বলেন, ‘সিংহ সব সময় সিংহই থাকে। একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি তোলে। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে বিজয় বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি—তামিলরা বিজেপির সঙ্গে কখনোই থাকবে না। পদ্মপাতার ওপর যেমন জল স্থায়ী হয় না, তেমনি বিজেপির সঙ্গেও তামিলদের সম্পর্ক হবে না।’

বিশ্লেষকদের মতে, বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট তৈরির কৌশল নিয়েছেন। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে’র বিকল্প শক্তি হিসেবে ভোটারদের সামনে নিজেদের দলকে তুলে ধরতে চাইছেন তিনি।

গত বছর তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন থালাপতি বিজয়। আগামী বছরের বিধানসভা নির্বাচনে এটিই তাঁর প্রথম পরীক্ষা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত