আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

গায়িকা থেকে নায়িকা পড়শী

গায়িকা থেকে নায়িকা পড়শী

ক্ষুদে গানরাজের সেই ছোট পড়শী এখন প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী। পড়শী নিজের একক কাজের পাশাপাশি রয়েছে নিজের একটি ব্যান্ডদল।
শুধু দেশের নয়, দেশের বাইরেও পৌঁছে গেছে তার কণ্ঠ। এ বছরের শুরুতে ভারতের প্রতিষ্ঠিত মিউজিক লেবেল টিপসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

পড়শী জানান, ইউটিউবে তার গান ‘মন নাজেহাল’ শোনার পর তাকে প্লেব্যাক করার প্রস্তাব দেয় টিপস কর্তৃপক্ষ। এরপর টিপসের সঙ্গে দুই বছরের চুক্তি করেন তিনি।

চলতি বছরের শুরুতে তার গাওয়া প্রথম বলিউডি গান ‘মার যায়ে’ (মরে যাবো)। নতুন সিনেমা ‘লাভশুদা’র এই গানটি মূলত গেয়েছেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম।

আরেফিন রুমির সংগীতায়োজনে গানটি নতুন করে গেয়েছেন পড়শী।

কণ্ঠশিল্পীর বাইরে পড়শী এখন নতুন পরিচয়ে আলোচনায় এসেছেন। কিছুদিন আগে একটি বেসরকারি রেডিও স্টেশনে রেডিও জকি হিসেবে যোগদান করেছেন।

‘পড়শী নাইটস’ নামে জাগো এফএমের নিয়মিত হোস্ট তিনি। এসব পরিচয়ের বাইরে আলোচনায় আসা পড়শীর অন্য পরিচয়টি হলো ‘অভিনেত্রী পড়শী’।

এবারের ঈদে ‘রানা পাগলা দ্য মেন্টাল’ ছবিতে একজন কণ্ঠশিল্পী হিসেবে অভিনয় করেন। ঢালিউডের হালের সেনসেশন শাকিব খানের বিপরীতে দারুণ পারফরম্যান্স তাকে নতুন করে তার ভক্তদের সামনে আলোচনায় আনে। ভক্তরাও চান পড়শী নিয়মিত অভিনয় করুক। পড়শীও সম্মত।

এ বিষয়েই পড়শী বলেন, এই ছবিতে অভিনয় আমার নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাকে কাজে লাগানোর ইচ্ছে আছে।

শেয়ার করুন

পাঠকের মতামত