আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: অন্তত ৬ মার্কিন নাগরিক ভাইরাসের সংস্পর্শে

        তাইওয়ান সার্বভৌমত্ব ছাড়বে না, সংঘাতও চায় না: প্রেসিডেন্ট লাই

        যুক্তরাষ্ট্রের এয়ার শোতে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, নিরাপদে চার ক্রু

        ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে সরকারি অর্থায়ন আটকে দিল মার্কিন সিনেটের নিয়মরক্ষক

        লস এঞ্জেলেস কাউন্টিতে এ বছর হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ

        নস্যাৎ হওয়া সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল লস এঞ্জেলেসের ইহুদি প্রতিষ্ঠান

        রিপাবলিকান সিনেটরকে হারালেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

        ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ঘোষণা: আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

        যুক্তরাষ্ট্রে গোপন নজরদারি ও প্রচারণা: প্রবাসীদের ওপর চীনের গুপ্তচরবৃত্তির নতুন তথ্য ফাঁস

        যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

অস্কার-মনোনীত অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই

অস্কার-মনোনীত অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই

ছবিঃ এলএবাংলাটাইমস

অস্কার-মনোনীত মার্কিন অভিনেত্রী ডায়ান ল্যাড (Diane Ladd) ৮৯ বছর বয়সে মারা গেছেন।

তিনবার একাডেমি অ্যাওয়ার্ডে মনোনীত এই অভিনেত্রী Wild at Heart এবং Alice Doesn’t Live Here Anymore ছবির তারকা ছিলেন। সোমবার তার মেয়ে, অস্কারজয়ী অভিনেত্রী লরা ডার্ন (Laura Dern) এক বিবৃতিতে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

লরা ডার্ন বলেন, “আমার অসাধারণ নায়িকা, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার—আমার মা ডায়ান ল্যাড আজ সকালে ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে আমার পাশে বসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।”

তিনি আরও জানান, “তিনি ছিলেন সেরা কন্যা, মা, দাদি, অভিনেত্রী, শিল্পী এবং সহানুভূতিশীল আত্মা—যেন কোনো স্বপ্নের চরিত্র। আমরা ধন্য, তাকে পেয়েছিলাম।”

ল্যাডের অভিনয়জীবন কয়েক দশকজুড়ে বিস্তৃত ছিল। ১৯৭৪ সালে মার্টিন স্করসেজির Alice Doesn’t Live Here Anymore ছবিতে এক ওয়েট্রেসের ভূমিকায় অভিনয় করে তিনি প্রথমবার অস্কারের মনোনয়ন পান।

এরপর তিনি অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেন। সর্বশেষ ২০২২ সালে তিনি Gigi & Nate ছবিতে এক দাদির চরিত্রে অভিনয় করেছিলেন।

ডায়ান ল্যাড ১৯৬০ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত অভিনেতা ব্রুস ডার্নের (Bruce Dern) সঙ্গে বিবাহিত ছিলেন। দম্পতির দুই সন্তান—অভিনেত্রী লরা ডার্ন এবং ডায়ান এলিজাবেথ ডার্ন। তবে ছোট কন্যা ডায়ান এলিজাবেথ ১৯৬২ সালে মাত্র ১৮ মাস বয়সে দুর্ঘটনায় মারা যায়।

২০২৩ সালে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাড বলেছিলেন, “সে পুলে পড়ে মাথায় আঘাত পায় এবং সঙ্গে সঙ্গেই মারা যায়। এ রকম কষ্ট কখনো ভোলা যায় না।”

ল্যাড ও লরা মা-মেয়ের সম্পর্ক ছাড়াও পর্দায় বহুবার একসঙ্গে অভিনয় করেছেন। Wild at Heart এবং এইচবিও সিরিজ Enlightened-এও তারা মা-মেয়ের চরিত্রে ছিলেন।

তারা ইতিহাসে প্রথম মা-মেয়ে জুটি, যারা একই ছবিতে (Rambling Rose, 1991) অভিনয়ের জন্য একসঙ্গে একাডেমি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন। যদিও সেই বছর দুজনেরই জয় আসেনি।

২০২৩ সালে তারা একসঙ্গে একটি বই লেখেন—Honey, Baby, Mine: A Mother and Daughter Talk Life, Death, Love—যেখানে জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।

ল্যাড একসময় মেয়েকে অভিনয় থেকে বিরত রাখতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, “সে তখন মাত্র ১১ বছরের। আমি বলেছিলাম—‘অভিনেত্রী হয়ো না, ডাক্তার বা আইনজীবী হও। সেখানে কেউ তোমার চেহারা, ওজন বা কান্নার ভঙ্গি নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু অভিনেত্রী হলে সবাই খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করবে।’”

তবে লরা তাতে রাজি হননি। তিনি বলেন, “না, এটাই তো আমি জানি, এটাই আমার পথ।”

অভিনেত্রীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে পরিচালক মার্টিন স্করসেজি বলেন, “Alice Doesn’t Live Here Anymore ছবির সময়কার স্মৃতিগুলো এখনো আমার কাছে অমূল্য। ডায়ানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ।”

তিনি আরও যোগ করেন, “ডায়ান ছিলেন অসাধারণ এক ইম্প্রোভাইজেশনাল অভিনেত্রী—যেখানে কৌশল, শৃঙ্খলা, প্রবল অন্তর্দৃষ্টি ও শিল্পবোধ একসঙ্গে কাজ করত। তিনি সত্যিই সব গুণের অধিকারী ছিলেন।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত