আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সন্তানের দায়িত্ব নেব, অপুর নয়: শাকিব

সন্তানের দায়িত্ব নেব, অপুর নয়: শাকিব

চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করার কথা স্বীকার করলেন চিত্রনায়ক শাকিব খান। স্বীকার করলেন ছেলে আব্রাহাম খান জয়ের কথাও। তবে বেসরকারি টেলিভিশন চ্যানেলে অপু বিশ্বাস হাজির হয়ে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে আর সন্তানের কথা বলায় নাখোশ হয়েছেন তিনি।
অপু বিশ্বাস যখন সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে শাকিবের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানাচ্ছিলেন, তখন রাজধানীর একটি হোটেলে শরীরচর্চায় ব্যস্ত ছিলেন শাকিব খান। সেখান থেকে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে। অপুর আচরণে ক্ষুব্ধ শাকিব জানালেন, ‘সন্তানের দায়িত্ব নেব। অপুর দায়িত্ব নেব না।’ অপু বিশ্বাস তাঁকে অসম্মান করেছেন বলে দাবি করেন তিনি।
শাকিবের দাবি, এটি তাঁর ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটি চক্রান্ত। বিয়ের কথা এত দিন গোপন রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবন সামনে আনতে চাইনি। এখন সে (অপু বিশ্বাস) এনেছে। তাঁর সব চাহিদা পূরণ করেছি। যখন বলেছে টাকা দিয়েছি।’শাকিব খান বলেন, ‘আব্রাহামের দায়িত্ব আমি নিয়ে যাব। সে আমার সন্তান। সারা জীবন তার দায়িত্ব আমি নিয়ে যাব।’
অপুর এসব বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে প্রথম আলোর পক্ষ থেকে শাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নানা বিষয়ে কথা বলেন।
সূত্রঃ প্রথম আলো। 

শেয়ার করুন

পাঠকের মতামত