আপডেট :

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

বরুণ ধাওয়ানের বিয়ে!

বরুণ ধাওয়ানের বিয়ে!

বরুণ ধাওয়ান। ছবি: সংগৃহীত

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে ২০১২ সালে বড়পর্দায় পা রাখেন বরুণ ধাওয়ান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। একের পর এক সফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় ‘জুড়ুয়া ২’ ছবিতে কাজ করছেন বরুণ। শোনা যাচ্ছে, আগামী বছরই বিয়ে করতে চলেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা।


ব্যাচেলর জীবনের অবসান ঘটিয়ে আগামী বছর ২০১৮ সালে বিয়ে করবেন বরুণ, এমনই শোনা যাচ্ছে বলিপাড়ায়। আর যাকে তিনি বিয়ে করতে যাচ্ছেন, তিনি আর কেউ নন, তার দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালাল। বরুণের এক ঘনিষ্ঠ বন্ধু অভিনেতার বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমে। 


তিনি জানিয়েছেন, ‘বরুণ ও নাতাশা একে অপরকে ছোটবেলা থেকেই চেনেন। অনেকবছর হলো তাদের প্রেমের সম্পর্কের। তারা একসঙ্গেই সারাজীবন কাটানোর পরিকল্পনা করছেন। যদিও নাতাশার পরিবার ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরের লোক। এই জগতের সঙ্গে তাদের যোগাযোগ শুধুমাত্র বরুণের পরিবারের মাধ্যমেই।’


নাতাশা এই ব্যাপারে মিডিয়াকে কিছু জানাতে চান না। কারণ তিনি ক্যামেরার সামনে দাঁড়াতে সংকোচ বোধ করেন। আর এই কারণেই প্রেমের ব্যাপারটিও মিডিয়া থেকে আড়ালে রেখেছিলেন নাতাশা। তাছাড়া নাতাশার পরিবার আগামী বছরেই বিয়ের পরিকল্পনা করছেন। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, আরেকটি সফল বিয়ের ঘটনা ঘটতে চলেছে বলিউড জগতে।


সূত্র- ডেকান ক্রনিকলস

 

শেয়ার করুন

পাঠকের মতামত