আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

প্রভাসের নায়িকা ক্যাটরিনা

প্রভাসের নায়িকা ক্যাটরিনা

বলিউডের ব্যস্ততম অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বর্তমানে সালমান খানের বিপরীতে টাইগার জিন্দা হ্যায়  সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। এ ছাড়া আমির খানের থাগস অব হিন্দুস্তান সিনেমায় দেখা যাবে তাকে। রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জাগ্গা জাসুস সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে এ সিনেমাটি। শোনা যাচ্ছে, এবার বাহুবলিখ্যাত অভিনেতা প্রভাসের সঙ্গে জুটিবদ্ধ হবেন ক্যাটরিনা।


বাহুবলি সিনেমার পর প্রভাসের নতুন সিনেমা সাহো। সায়েন্স ফিকশন, অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করবেন সুজিত। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি দেয়া হবে। এ সিনেমাটিতেই প্রভাসের সঙ্গে জুটি বাঁধবেন ক্যাটরিনা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।


একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটিতে বলা হয়েছে, প্রভাস ও সাহো সিনেমার নির্মাতারা নায়িকা চরিত্রে একজন বলিউড অভিনেত্রীকে নিতে চাইছেন। এ প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া, অ্যামি জ্যাকসনের সঙ্গে কথা বলেছেন তারা। তবে শেষ পর্যন্ত ক্যাটরিনাকে বেছে নিয়েছেন। নির্মাতারা মনে করছেন চরিত্রটির জন্য ক্যাটরিনাই উপযুক্ত।    


বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন প্রভাস। ছুটি শেষে ফিরে সাহো  সিনেমার শুটিং শুরু করবেন তিনি। তখনই নায়িকা কে হবেন সে বিষয়ে আনু্ষ্ঠানিক ঘোষণা দিবেন নির্মাতারা।

শেয়ার করুন

পাঠকের মতামত