আপডেট :

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

কার সঙ্গে ডিনার করলেন অ্যাঞ্জেলিনা জোলি!

কার সঙ্গে ডিনার করলেন অ্যাঞ্জেলিনা জোলি!

অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত

গত বছর সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে বিচ্ছিন্ন আছেন হলিউড দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট। তারপর থেকেই সন্তানদের একাই দেখাশোনা করছেন জোলি। তবে স্বামীর সঙ্গেই যে এই প্রথম বিচ্ছেদ করলেন, তা নয়। এর আগে ২০০২ সালেও একজনের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছিলেন এই নায়িকা। শোনা যায়, সেই ব্যক্তির সঙ্গে ডিনারে গিয়েছেন জোলি!


পাঠক হয়ত ভাবছেন, জোলির প্রথম দুই স্বামীর কথা বলা হচ্ছে, যাদের কাছ থেকে আলাদা হয়েছিলেন এই অভিনেত্রী। তবে না, এই ব্যক্তি তার কোনো স্বামী নন। বরং তার বাবা- যার কাছ থেকে তিনি প্রায় ১৫ বছর যাবৎ দূরে ছিলেন। গত বুধবার নাতি-নাতনিসহ জোলির সঙ্গে ডিনার করতে দেখা গিয়েছে জোলির বাবা জনকে।


শোনা যায়, ২০০২ সালে জোলিকে পাগল অভিহিত করে সম্পর্ক ছিন্ন করেছিলেন তার বাবা। এরপর থেকেই যোগাযোগ বন্ধ ছিল দুজনের। এর আগে ব্র্যাড তাদের মিল করিয়ে দিতে উদ্যোগ নিয়েছিলেন। তাতে নাকি কোনো কাজ হয়নি। কিন্তু হঠাৎ কী করে দুজনের মিল হলো- তা নিয়েই এখন চিন্তিত গোটা হলিউডবাসী।



সূত্র- ডেকান ক্রনিকলস

 

শেয়ার করুন

পাঠকের মতামত