আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

উপহার পাঠিয়ে ভক্তের মন জয় করলেন টেইলর সুইফট

উপহার পাঠিয়ে ভক্তের মন জয় করলেন টেইলর সুইফট

অভিনেতা টম হিডলটনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে টেইলর সুইফট যেন অনেকটা আড়ালে চলে গিয়েছেন। অনেকদিন ধরেই নতুন কোন গান কিংবা খবরের জন্য শিরোনামে আসছেন না তিনি। তবে হঠাৎ এক ভক্তের মাধ্যমে আবারও আলোচনায় এলেন পপ তারকা সুইফট। জানা গেল, অ্যাশলে নামের একজন মেয়ে ভক্তের বাড়িতে উপহার পাঠালেন জনপ্রিয় এই গায়িকা।


গ্র্যাজুয়েশন শেষে নিজ বাড়িতে একটি পার্টির আয়োজন করেন অ্যাশলে সিলভার। নিজ বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন ছাড়াও বিশেষ অতিথি হসেবে আমন্ত্রণ জানানো হয় টেইলর সুইফটকে। কিন্তু এই জনপ্রিয় তারকা যে অসম্ভব ব্যস্ত তার ব্যক্তিগত জীবনে। আর তাই ভক্তকে নিজ হাতে চিঠি লিখে একগুচ্ছ ফুল উপহার পাঠালেন টেইলর সুইফট।


এই চিঠি আর ফুলের তোড়ার ছবি নিজের ইন্সটাগ্রাম পেজে আপলোড করেন ভক্ত অ্যাশলে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার গ্র্যাজুয়েশন পার্টিতে সুইফটকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি জবাবে আমাকে এই ফুল ও কার্ড পাঠিয়েছেন। সুইফটের জন্য ভালোবাসা!’


এদিকে কার্ডে নিজ হাতে টেইলর সুইফট কি লেখেছেন, তাও রয়েছে ছবিতে। সুইফট লিখেছেন, ‘প্রিয় অ্যাশলে, আমি খুবই দুঃখিত যে তোমার গ্র্যাজুয়েশন পার্টিতে আসতে পারছি না। আমি তোমার কঠোর পরিশ্রম, ত্যাগ, উচ্ছ্বাস এবং উচ্চাকাঙ্ক্ষাসহ সর্বোপরি তোমাকে নিয়ে খুব গর্ববোধ করছি। আমি খুব ভাগ্যবান যে তোমার মতো একজন মেয়ে আমার ভক্ত।’ 


সূত্র- ডেকান ক্রনিকলস

শেয়ার করুন

পাঠকের মতামত