আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ঢাকাই চলচ্চিত্রে পূর্ণিমার দুই দশক

ঢাকাই চলচ্চিত্রে পূর্ণিমার দুই দশক

ঢাকাই চলচ্চিত্রে আকাশছোঁয়া তারকাখ্যাতি পেয়েছেন পূর্ণিমা। প্রায় দুই দশক ধরে সমানতালে জনপ্রিয় এই অভিনেত্রী। শুরুটা হয়েছিলো ১৯৯৮ সালে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ঢাকাই সিনেমায় পূর্ণিমার অভিষেক হয় জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে। ১৯৯৮ সালের ১৫ মে ছবিটি মুক্তি পায়। সেই হিসেবে চলচ্চিত্র ক্যারিয়ারে পূর্ণিমার পূর্ণ করেছেন ২০ বছর।

এদিকে গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন পূর্ণিমা। সম্প্রতি বেশ কিছু টিভি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘লোভে পাপ পাপে মৃত্যু’। এটি ২০১৪ সালে মুক্তি পায়। এখন টিভি নাটক আর বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন। নতুন সিনেমায় অভিনয়ের জন্যও নিজেকে প্রস্তুত করছেন।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৮ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। এর আগে ‘শত্রু ঘায়েল’ নামের একটি চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করলেও ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমেই চিত্রনায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু হয় তার।

এরপর বিজ্ঞাপন, টিভি নাটক ও চলচ্চিত্রে দাপটের সঙ্গে কাজ করেছেন এক যুগেরও বেশি সময়। পূর্ণিমা অভিনীত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে মাটির ঠিকানা, প্রেমের নাম বেদনা, মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, ছোট্ট একটু ভালোবাসা, আকাশ ছোঁয়া ভালোবাসা, সুলতান, শাস্তি, শুভা, মেঘের পরে মেঘ, স্বামী-স্ত্রীর যুদ্ধ, পিতামাতার আমানত, সাথী তুমি কার, সবাই তো ভালোবাসা চায়, মায়ের জন্য পাগল প্রভৃতি চলচ্ছিত্র।

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ চলচ্চিত্রের জন্য ২০১০ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশছোঁয়া ভালোবাসা’ সিনেমায় রিয়াজের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে দারুণ প্রশংসিত হন। রিয়াজ-পূর্ণিমা জুটি অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়।

মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ছায়াছবি’ চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেন পূর্ণিমা। ২০০৭ সালের ৪ নভেম্বর চট্টগ্রামের ব্যবসায়ী ফাহাদ জামিলের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হোন এ গুণী অভিনেত্রী। এরপর চলচ্চিত্রের অন্তরালে চলে যান পূর্ণিমা। ২০১৪ সালের মে মাসে কন্যা সন্তানের মা হন তিনি।

১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার ডাক নাম রিতা। সিনেমায় পূর্ণিমা নামে প্রতিষ্ঠা পান এ চিত্রনায়িকা।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত