আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ফেসবুক লাইভে এসে গায়ে আগুন দিয়ে মার্কিন শিল্পীর আত্মহত্যা

ফেসবুক লাইভে এসে গায়ে আগুন দিয়ে মার্কিন শিল্পীর আত্মহত্যা

জারেড ম্যাকলেমোর (৩০) নামের যুক্তরাষ্ট্রের একজন সংগীতশিল্পী ফেসবুক লাইভে এসে গায়ে আগুন ধরিয়ে দেন । পরে হাসপাতালে মারা যান তিনি।

স্থানীয় সময় গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। গায়ক  হিসেবে বেশ খ্যাতি কুড়িয়েছিলেন টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরের বাসিন্দা ম্যাকলেমোর।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালে ম্যাকলেমোর স্থানীয় একটি পানশালায় গাড়ি পার্কিংয়ের স্থানে যান। এরপর নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে ওই পানশালার ভেতরে প্রবেশ করেন। তাঁর এ কাণ্ড দেখে আশপাশের লোকজন আতঙ্কে চিৎকার শুরু করেন। ফেসবুকের লাইভেও একই ঘটনা দেখা যায়।

জিম ডাকওয়ার্থ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘কেরোসিনের উৎকট গন্ধে পানশালার কক্ষটি ভরে গিয়েছিল।’

আরেক প্রত্যক্ষদর্শী কিম্বার্লি কোহলার বলেন, ‘মনে হচ্ছিল সিনেমা দেখছি। যেন কেউ একজন আগুনের পোশাক পরে দৌড়াচ্ছে। অনেকে ভেবেই নিয়েছিল, তাদের সঙ্গে মজা করা হচ্ছে।’

সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসার জন্যই ম্যাকলেমোর এমন করেছেন বলে ধারণা করছেন কোহলার।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটু দূরেই ম্যাকলেমোরের সাবেক প্রেমিকার কর্মস্থল। একসঙ্গে থাকাকালীন তাদের মধ্যে নাকি মোটেও বনিবনা হতো না।  

আদালত সূত্রে জানা যায়, সাবেক প্রেমিকার ওপর অত্যাচার ও হত্যার হুমকি দেয়ার কারণে ম্যাকলেমোরকে ২০১৬ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়। সেই থেকেই তিনি হতাশায় ভুগছিলেন।

এদিকে, ম্যাকলেমোরকে বাঁচাতে গিয়ে আহত হন আরো এক ব্যক্তি। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত