আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মেয়ে সারার প্রশংসায় কারিনা

মেয়ে সারার প্রশংসায় কারিনা

গত ডিসেম্বরেই ছেলে তৈমুরের জন্ম দেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। অর্থাৎ তিনি এখন এক সন্তানের মা। তবে নায়িকাকে আবার এক সন্তানের মা বললে একদিক থেকে ভুলই হবে। কেননা, তার স্বামী সাইফ আলি খানের আগের ঘরের দু’টি সন্তান রয়েছে।



যদিও তারা কারিনার সৎ সন্তান। কিন্তু কাপুরকন্যা তাদের নিজের সন্তানের মতোই দেখেন। আর তাইতো মেয়ে বলিউডে অভিষেক নিয়ে মেয়ে সারার প্রশংসায় পঞ্চমুখ কারিনা। এমনকি মেয়েকে আশীর্বাদও করেছেন তিনি।



সম্প্রতি নিজের ডায়েটিশিয়ান ঋজুতা দিবাকরের বই প্রকাশ উপলক্ষ্যে মুম্বাইয়ের একটি বইয়ের দোকানে গিয়েছিলেন ৩৬ বছর বয়সী কারিনা। সেখানে তিনি বলেন, ‘সারা অত্যন্ত প্রতিভাময়ী বলে আমার বিশ্বাস। বলিউডে বিরাট সাফল্য পাবে সে।’



সারাকে অভিনয় সংক্রান্ত টিপস দেয়া প্রসঙ্গে কারিনা জানান, তিনি সারার শিক্ষক নন। তবে তার বিশ্বাস, সারা নিজের প্রতিভার ছাপ রাখবেন। সে অত্যন্ত সুন্দরী। তাই তার বিশ্বাস, নিজের রূপ ও প্রতিভার সাহায্যে বলিউডে একদিন রীতিমত সফল নায়িকা হয়ে উঠবেন সারা।



কারিনার স্বামী সাইফ আলি খান ও তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খানের শিগগিরই অভিষেক হচ্ছে বলিউডে। ছবির নাম কেদারনাথ, আর এতে সারার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। ছবিটি পরিচালনা করছেন অভিষেক কাপুর।


শেয়ার করুন

পাঠকের মতামত