আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ফের অল্প বয়সী নায়কের সাথে ঐশ্বরিয়া!

ফের অল্প বয়সী নায়কের সাথে ঐশ্বরিয়া!

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। শেষবার তাকে বড়পর্দায় দেখা গিয়েছিল করণ জোহরের ‘অ্যায় দিল হ্যাঁয় মুশকিল’-এ রণবীর কাপুরের বিপরীতে। যে কি না নায়িকার চেয়ে বয়সে অনেক ছোট। মাঝে কয়েকটা মাস বিরতিতে ছিলেন।



তবে শোনা যাচ্ছে বিরতি কাটিয়ে আবার বড় পর্দায় ফিরছেন বচ্চনবধূ। আবার সেই বয়েসে ঢের ছোট নায়কের বিপরীতে দেখা যাবে ঐশ্বরিয়াকে। ছবির নাম ‘ফানি খান’। আর এ ছবিতে নায়িকার নতুন সঙ্গী হতে যাচ্ছেন রাজকুমার রাও অথবা ভিকি কৌশল।



বলিউডের খবর অনুযায়ী, ‘ফানি খান’ সিনেমাতে অভিনয়ের দৌড়ে আছেন এই দুজন। এদিকে ছবিটির প্রধান চরিত্রে বলিউডের চিরতরুণ অভিনেতা অনিল কাপুরকেও দেখা যাবে। তাই অনেকেরই আশা ছিল, ১৭ বছর পর অ্যাশ-অনিলকে জুটি বাঁধতে দেখা যাবে। কিন্তু আপাতত সে আশা পূরণ হচ্ছে না।



সূত্রের খবর অনুযায়ী, প্রেরণা অরোরা ও অর্জুন এন কাপুরের ক্রিআরজ এন্টারটেইনমেন্ট ঐশ্বরিয়ার বিপরীতে রাজকুমার রাও ও ভিকি কৌশলের কথা ভেবেছেন। তবে এ বিষয় এখনো নাকি চূড়ান্ত হয়নি।



ডমিনিক ডেরুডেরস পরিচালিত ইংরেজি চলচ্চিত্র ‘এভরিবডি ফেমাস’র রিমেক ‘ফানি খান’। ওমপ্রকাশ মেহেরা প্রযোজিত ছবিটির প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে। মুম্বাইতে এখন চলছে এই সিনেমার সেট বানানোর কাজ। আগস্ট থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত