আপডেট :

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

ইরাক ও ইসরায়েল সুন্দরী একসঙ্গে সেলফি তুলে বিপাকে

ইরাক ও ইসরায়েল সুন্দরী একসঙ্গে সেলফি তুলে বিপাকে

মিস ইউনিভার্স ২০১৭ প্রতিযোগিতার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা জড়ো হচ্ছেন আমেরিকার লাস ভেগাস শহরে। সেখানে প্রতিযোগীরা যে ছবি তোলায় ব্যস্ত সময় কাটাবেন তাতে অবাক হবার কিছু নেই।

কিন্তু ইরাক থেকে আসা প্রতিযোগী, মিস ইরাক, সারা ইডান ইসরায়েলী প্রতিযোগী অ্যাডার গ্যান্ডেলস্ম্যানের সঙ্গে সেলফি তুলে সেটা যখন সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তখন তিনি বুঝতে পারেন নি এই সেলফি নিয়ে কীধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে।

মিস ইসরায়েল অ্যাডার গ্যান্ডেলস্ম্যানও একইধরনের সেলফি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবং লাইক পেয়েছেন প্রায় তিন হাজার। ছবির সঙ্গে তিনি লিখেছেন মিস ইরাক দারুণ মেয়ে।

মিস গ্যান্ডেলস্ম্যান তার ফেসবুক পাতায় অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে অনেক ছবি পোস্ট করেছিলেন, তবে এই সেলফিটি মানুষের হৃদয় ছুঁয়েছে অনেক বেশি।

মিস ইডান বড় হয়েছেন ইরাকে এবং সঙ্গীত নিয়ে এখন পড়াশোনা করছেন আমেরিকায়। তার ফেসবুক পাতায় তিনি লিখেছেন ৪৫ বছরের মধ্যে তিনিই প্রথম ইরাকী যিনি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় তার দেশের প্রতিনিধিত্ব করছেন এবং এর জন্য তিনি খুবই গর্বিত।

তবে ইরাক এবং ইসরায়েলের মধ্যে যেহেতু কূটনৈতিক সম্পর্ক নেই তাই কেউ কেউ মন্তব্য করেছেন তাদের ''এই সেলফি সকলের রুচিসম্মত নয়।'' সাব্রিনা বেনুই ইউটিউবে তাদের সেলফিটি পোস্ট করে এই মন্তব্য করেছেন।

আরব বিশ্বে ইসরায়েলের বৈরী আচরণের বিরুদ্ধে যারা তারা এই সেলফি নিয়ে ক্ষুব্ধ মন্তব্য করেছেন।

আমেরিকা থেকে আসাদ আবুখালিল নামে একজন অধ্যাপক টুইট বার্তায় লিখেছেন ''ইরাক সুন্দরী মনের খুশিতে দখলদার ও নিমর্মতা সুন্দরীর পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন!''

তবে ইরাকী আন্দোলনকর্মী @Alaa টুইট করেছেন: '' একজন ইসরায়েলীর সঙ্গে একজন আরব মুসলমানের ছবি তোলার মানে মানবতা ও শান্তির ইস্যুতে ইসরায়েলী পররাষ্ট্রনীতির প্রতি সহমত পোষণ করা নয়।"

এসব সমালোচনার জবাবে মিস ইডান ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন মিস ইসরায়েল তার সঙ্গে ছবি তোলার জন্য তাকে ডেকেছিলেন এবং বলেছিলেন তাদের দুই দেশের মানুষের মধ্যে শান্তি আসুক এটাই তিনি প্রত্যাশা করেন।

''তিনি জিজ্ঞেস করেছিলেন আমরা একসঙ্গে ছবি তুলতে চাই কীনা। আমি বলেছিলাম শান্তির বার্তা তুলে ধরতে আমি আগ্রহী। ওই ছবির উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তির জন্য আশার একটা বর্হিপ্রকাশ।''

''ফিলিস্তিনি অধিকারের জন্য যারা সংগ্রাম করছেন আমার এই ছবি যদি তাদের অনুভূতিতে আঘাত দিয়ে থাকে, আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী। ওই ছবি আর ওই পোস্ট কারোর মনে আঘাত দেবার উদ্দেশ্য করা হয়নি। এটা ছিল শান্তির আহ্বান জানাতে এবং সঙ্কট সমাধানের জন্য একটা আশার বার্তা ছড়িয়ে দিতে।''

এদিকে, ইসরায়েলে প্রধানমন্ত্রীর মুখপাত্র ছবিটির প্রশংসা করেছেন এবং বলেছেন ''এলাকায় শান্তি প্রতিষ্ঠার বার্তা তুলে ধরার জন্য ছবিটি দারুণ।''

টাইমস অফ ইসরায়েল পত্রিকা এই ছবি সম্পর্কে মন্তব্য করেছে ''বিভক্ত মধ্যপ্রাচ্যে এধরনের সহাবস্থানের ছবি খুবই ব্যতিক্রমী'' এবং সুগ্রিম নিউজ নামে আরেকটি পত্রিকা প্রশ্ন তুলেছে ''মিস ইরাকের সুন্দরী খেতাব কেড়ে নেওয়া উচিত কিনা।"


 এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত