আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

‘পিকে’র পাশে শাহরুখ

‘পিকে’র পাশে শাহরুখ

আমির খানের ‘পিকে’ ছবি নিয়ে হুলুস্থুল কাণ্ড চলছে ভারতে। ছবিটির মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিক্ষোভ চলছে। ছবিটির প্রদর্শনী বন্ধ করতে সহিংস আন্দোলনের হুমকি দিয়েছে একাধিক ধর্মীয় সংগঠন। এ অবস্থায় আমির খান ও ‘পিকে’ ছবির প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। কয়েকদিন আগে ‘পিকে’ ছবির প্রশংসা করেন সালমান খান। এবার ছবিটির পক্ষে নিজের অবস্থান তুলে ধরলেন বলিউডের আরেক প্রভাবশালী তারকা অভিনেতা শাহরুখ খান।
‘পিকে’ সেন্সর ছাড়পত্র পাওয়ায় আপত্তি তুলেছে কয়েকটি সংগঠন। এ বিষয়ে জানতে চাইলে শাহরুখ বলেন, যেকোনো ছবি নিয়েই গুটিকয়েক মানুষ সব সময় ঝামেলা তৈরি করে। এটা খুবই সাধারণ একটা চিত্র। কিন্তু সে জন্য ছবির সেন্সর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইয়াহু নিউজ। 
শাহরুখ আরও বলেন, সেন্সর ছাড়পত্র পাওয়ার আগে প্রতিটি ছবিকেই অনেকগুলো ধাপ পার করতে হয়। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সেন্সর বোর্ডের প্রতি সবার এইটুকু আস্থা রাখা উচিত যে, বোর্ডের সদস্যরা খুব ভালো করেই জানেন তাঁরা কী করছেন। সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ এখতিয়ার তাঁদের আছে।
শাহরুখ মনে করেন, সবাই যদি হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া শুরু করে এবং সবকিছুর জন্য আদালতের দ্বারস্থ হয়, তবে তা পুরো চলচ্চিত্রশিল্পের ভাবমূর্তি নষ্ট করে। এতে করে সেন্সর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মনে সংশয় তৈরি হয়। শাহরুখ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে জানি, কোনো ছবিকে সেন্সর ছাড়পত্র দেওয়ার আগে সেন্সর বোর্ডকে তন্ন তন্ন করে কত কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। সবার প্রতি আমার অনুরোধ, সেন্সর বোর্ডের সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করুন।’ 

শেয়ার করুন

পাঠকের মতামত