আপডেট :

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ এর সঞ্চালনায় সানি লিওন

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ এর সঞ্চালনায় সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিয়নের বৃহস্পতি বর্তমানে তুঙ্গে রয়েছে। একের পর এক আইটেম গানে কোমর দুলিয়ে যাচ্ছেন। সিনেমাতে অভিনয় করে যাচ্ছেন পাশাপাশি অনুষ্ঠানও সঞ্চালনা করছেন। কিন্তু এটুকুই শেষ নয়। ফের এক নতুন অবতারে হাজির হতে চলেছেন সানি তাও আবার অ্যাডভেঞ্চার ধরণের শো নিয়ে। এবার জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর ভারতীয় সংস্করণে সঞ্চালক হিসেবে দেখা যাবে সানি লিওনকে।

এনডিটিভি-র খবর অনুয়ায়ী, আইএএনএসের রিপোর্টে দাবি করা হয়েছে, এই খবরে অত্যন্ত খুশি অভিনেত্রী। সানি বলেন, ‘আমি অসম্ভব খুশি এমন একটি শো’য়ের সঙ্গে জড়িত হতে পেরে। এবার দর্শক অ্যাডভেঞ্চারাস সানিকে দেখতে পাবেন।’ ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর ২০১৮ প্রিমিয়ারে সানিকে শুধু সঞ্চালিকা হিসেবে নয়, বিভিন্ন স্টান্টও করতেও দেখা যাবে।

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর আসল শো’টির সঞ্চালক বেয়ার গ্রিলস। এই অনুষ্ঠানে প্রকৃতির নিয়ম মেনে, চরম পরিস্থিতিতে কীভাবে বাঁচতে হয় তারই বিভিন্ন কৌশল দেখানো হয়। বেয়ার পৌঁছে যান বিশ্বের নানা প্রান্তে, যেখানে হয়তো আরশোলা বা ব্যাঙ কাঁচা খেয়েই দিন কাটাতে হয়। প্রকৃতির নানা প্রতিকূলতাকে জয় করে বেঁচে থাকতে হয়।

সানি বলেন, ‘বেয়ার গ্রিলসের মতো কেউ করতে পারবেন না, তবে আমি আমার নিজস্ব স্টাইলে এটি পরিবেশন করব।’যদিও শো-এর ট্রেইলার বা কবে থেকে এটি শুরু হবে তার কোনো নির্দিষ্ট খবর এখনো পাওয়া যায়নি।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত