আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দম ফাটানো ১০৫ পর্বের নাটক 'চোরকাব্য'

দম ফাটানো ১০৫ পর্বের নাটক 'চোরকাব্য'

'চোর` শব্দটি সবার কাছে খুবই পরিচিত। মানুষের জীবদ্দশায় চোরের খপ্পরে সর্ব শ্রেণীর মানুষ কোন না কোন ভাবেই পড়ে। ঘুনে ধরা সমাজে বিভিন্ন ধাঁচের চোর রয়েছে। বলা যায়, কেউবা হয়তো সিঁধেল চোর, কেউবা ছিঁচকে চোর।সমাজের কোন না কোন দুষ্ট প্রকৃতির চোর মানুষ গুলো হয় প্রভাবশালী ও সম্পদশালী। সত্যিকারের জমিদাররা সমাজের সবচেয়ে বড় চোর। এমন এই ভাবনায়, একটি গল্প নিয়ে নির্মিত শিমুল সরকারের দীর্ঘ ১০৫ পর্বের ধারাবাহিক নাটক "চোরকাব্য"।

নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান এবং মামুনুর রশীদ। `চোরকাব্য` নাটকের মুখ্য চরিত্র গুলোতেই সবাই "চোর"। পুরো গল্পটিই হাস্যরসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছেন পরিচালক। নাটকটিতে দেখা যাবে, সারাজীবন চুরি করে কৌশলেই জমিদারে পরিণত হয়েছে এটিএম শামসুজ্জামান। তিনি কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করেই অন্যের সম্পদ নিজের করে নেয়াটা একধরনের প্রধান নেশা। স্ত্রী চিত্রলেখা গুহ রূপসচেতন, মেয়ে শশী বাবার মতোই এক বড় চোর, ছেলে সাজু খাদেম চিরকুমার হলেও হয়ে যায় এক সময় বিয়ে পাগল। কিন্তু তার বিয়ে কখনো হয় না, কারণ চোরের ছেলের কাছে কোন মেয়ে রাজি হয় না বা মেয়ের পরিবার বিয়ে দিতে সম্মতি জানান না। এভাবেই বিভিন্ন মজার মজার ঘটনার কাহিনী নিয়ে "চোরকাব্য" নাটকের গল্প এগোতে থাকে।

নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন, মামুনুর রশিদ, কচি খন্দকার, প্রাণ রায়, আ খ ম হাসান, ডা. এজাজ, সঞ্জীব আহমেদ, বিথী, শবনম পারভীন, আনিসুল হক বরুণ, ফরহাদ শিশির এবং নজরুল ইসলাম তোফা সহ আরও অনেকে। নাটক সম্পর্কে পরিচালক শিমুল সরকার জানান, গল্পের একেবারে প্রাথমিক পর্যায়ে যখন জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানের সঙ্গে আলোচনা করতে যান তখন গল্প ভাবনায় তিনি আন্তরিকভাবে পরিচালক শিমুল সরকারকে সহযোগিতা করেছেন। বলা যায় গল্পের সঙ্গে তিনি একাত্মবোধ প্রকাশ করেছেন। ব্যক্তিগত ভালো লাগা এবং ভালবাসার জন্যই তার এই রূপ সহযোগিতা পাওয়া সম্ভব হয়েছে বলেই কৃতজ্ঞতা প্রকাশ করলেন নাট্যকার এবং চোরকাব্যের নির্মাতা শিমুল সরকার।

অনন্ত ক্রিয়েটিভস এর এই ধারাবাহিকটি যৌথভাবে লিখছেন শিমুল সরকার ও ফরহাদ লিমন। আসলে গল্পটি মূলত চোরদের নিয়েই। পরিচালক জানালেন এমন গল্প ভাবনায় এটিএম শামসুজ্জামানের একটি পরামর্শ ছিল তা হলো, এই নাটকের শিরোনাম হোক চোর চরিতানম বা চোরের মতোই কিছু। পক্ষান্তরে
নির্মাতার যৌথ মতামতের ভিত্তিতেই তুলনা মূলক কঠিন সংস্কৃত শব্দ চরিতানম বাদ দিয়ে 'চোরকাব্য' চুড়ান্ত করা হয়েছে। তবে চোরের চরিত্র বিশ্লেষণই এই নাটকের ঘটনাটি মুল উপজীব্য।

শিমুল সরকারের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটকটি বাংলাদেশের ইতিহাসে প্রথম অনলাইন পে চ্যানেল লাভ টিভিতে (lovetv24.com) প্রচারিত হচ্ছে। জনপ্রিয় এই দীর্ঘ নাটকটি দু'এক দিন পর পর ইউটিউব এবং লাভ টিভিতে আপলোড হচ্ছে। ১০৫ পর্বের ধারাবাহিক চোরকাব্য নাটক যা কিনা
সারাদেশব্যাপি ঝড় তোলেছে। বড় ধরনের চমক দিতে নাট্যকার, পরিচারক ও লাভ টিভির প্রতিষ্ঠাতা শিমুল সরকার এমাসেই তিনটি নাটক একই সঙ্গে শুটিং স্পটে নামছেন। তিনাকে তিনটি নাটকের নাম জিজ্ঞেস করা হলে নাম উল্ল্যেখ না করেই নজরুল ইসলাম তোফাকে জানান, (lovetv24.com) লাভ টিভিতেই তা দেখানো হবে এবং প্রচার হওয়ার আগ মুহুর্তে ঘটা করেই জানাবেন।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত