আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সিডনীতে প্রেম পুরানের ২য় ও ৩য় প্রদর্শনী ১০ ফেব্রুয়ারি

সিডনীতে প্রেম পুরানের ২য় ও ৩য় প্রদর্শনী ১০ ফেব্রুয়ারি

আসছে ১০ই ফেব্রুয়ারি শনিবার ওয়ালী পার্কের Horizon Theatre এ ২য় ও ৩য় প্রদর্শনী হতে যাচ্ছে কবিতা বিকেল প্রযোজিত বাচিকনাট্য প্রেম-পুরাণ। নাটকটির প্রযোজনা ভাবনার মূলকথা হচ্ছে সুন্দর বন। কোন এক পুরাণ কালে মালঞ্চের জলে ভাসতে ভাসতে সত্যিই কি কালীর চরে এসে উঠেছিল শ্বেতহরিণী বা জামাল খাঁ? নাকি এ কেবলি কবির কল্পণা? কালীর চর সত্য। তাকে ঘিরে আজও বহমান মালঞ্চ। বন কেড়ে নেবার চেষ্টা আর তার বিরুদ্ধে যুদ্ধও চিরকালের। বাদাবনের মানুষ এক সময় বাঘের থাবার ভয়ে বনদেবীর স্মরণ নিত। আজ নেয় শিল্পায়নের ভয়ে। গরানের শ্বাসমূলে ধুঁকছে বাদাবনের প্রান। তবু কমতে কমতে বুড়োর মাথার চুলের মতন অবশিষ্ট যে টুকুন বন আজও টিকে আছে। সেইখানে কোন গাছের গায়ে আজও যদি কান পাতে কেউ; যদি কেউ গোল পাতার ঝোঁপের ফাঁকে রাখে সন্ধানী চোখ - বনদেবী আর জামাল পীরকে দেখতে পায় তারা!

জনশ্রুতি এই যে, যেখানেই বাদাবনের উপর হামলে পড়েছে বেণিয়ার লোভ, সেখানেই প্রতিরোধ গড়তে দেখা গেছে জামাল আর শ্বেতহরিণীকে। প্রেম, নরনারীর কামনারও অধিক হয়ে উঠে জড়িয়ে নিয়েছে দুই বাংলার বাদাবন। বাদাবনের মানুষের বিশ্বাস, লোভের বাঘ তাদের ঘাড়ে লাফিয়ে পড়ার আগেই তারা আবার একদিন আসিবেন এই বাংলায়।

আমাদেরও খুব বিশ্বাস করতে ইচ্ছে করে - লড়াই হবে। বাঁচার লড়াই। চলবে বহুকাল। লড়াই ছড়িয়ে পড়বে জল থেকে জঙ্গলে, পাহাড় থেকে সমতলে। এ লড়াইয়ে জিতবে কারা? কবিতা বিকেলের এই প্রশ্নের নামই - ‘প্রেম-পুরাণ’। এই প্রযোজনার পোষ্টার, মঞ্চ সজ্জ্বা, প্রতিটি সংলাপ উপকূল বাংলার নোনা মাটির প্রতি কবিতা বিকেল’র ঋণ স্বীকার মাত্র।যারা লড়ছেন:
ওয়াসিফ আহমেদ শুভ (দশরথ কেওট, সূত্রধর ৭)
যোবাইদা আখতার রত্না (কুশলা, সূত্রধর ২)

কাজী সুলতানা শিমি (শ্বেতহরিণী)
শাকিল আরমান চৌধুরী (জামাল খাঁ, সূত্রধর ৪)
সাবিরা রহমান রীমা (সূত্রধর ৫)
মুনা মুসতফা (সূত্রধর ৮)
আফসানা রুচি (মালতি, সূত্রধর ৩)
জ্যোতি বিশ্বাস (সূত্রধর ৬) রাজন নন্দী (সূত্রধর ১) আলোক ও মঞ্চ ব্যবস্থাপনা: শীর্ষেন্দু নন্দী। আবহ সংগীত : তামিমা শাহরীন, শান্তনু কর ও জ্যোতি বিশ্বাস।রচনা ও নির্মাণ: রাজন নন্দী।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত