আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

আবারও অস্কার জিতলেন বাংলাদেশের নাফিস

আবারও অস্কার জিতলেন বাংলাদেশের নাফিস

আবারও অস্কার জিতলেন বাংলাদেশের তরুণ অ্যানিমেটর নাফিস বিন জাফর। ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন টু’ সিনেমায় বিধ্বংসী ইফেক্টস তৈরির স্বীকৃতিস্বরূপ এ বছর কারিগরি বিভাগে আরউইন কওম্যানস ও স্টিফেন মার্শালের সঙ্গে যৌথভাবে অস্কার জিতেছেন নাফিস। অস্কার পাওয়ার বিষয়টি ৮ই জানুয়ারি চিঠির মাধ্যমে নাফিসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। দ্বিতীয়বারের মতো অস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে নাফিস জানান, এটা অত্যন্ত সম্মানের একটি বিষয়। দ্বিতীয়বারের মতো অস্কার পাওয়ায় বেশ আনন্দিত আমি। এ সম্মানের অংশীদার আমার বন্ধু এবং ডেভেলপার দলের সবাই। এ স্বীকৃতি সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। এদিকে আগামী ৭ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে জমকালো আয়োজনে চলচ্চিত্রের নোবেল খ্যাত অস্কার পুরস্কার নাফিসের হাতে তুলে দেয়া হবে। এর আগে ২০০৭ সালের ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড’ চলচ্চিত্রে অ্যানিমেশন কাজের জন্য অস্কার পেয়েছিলেন নাফিস। ১৯৭৮ সালের ৮ই অক্টোবর ঢাকায় জন্মগ্রহণকারী নাফিস বর্তমানে চীনের সাংহাইতে ওরিয়েন্টাল ড্রিম ওয়ার্কসে অ্যানিমেশন বিভাগের প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করছেন। ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে স্ট্যান্ডার্ড সিক্স লেভেল পড়াশোনা করে সপরিবারে ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। যুক্তরাষ্ট্রের কলেজ অব চার্লসটন থেকে সফটওয়্যার প্রকৌশলে স্নাতক করেন তিনি। তার বাবা জাফর বিন বাশার বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি অ্যাকাউন্টিং ফার্মে চাকরি করছেন। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার কাজীকান্দায়। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি প্রয়াত সৈয়দ মইনুল হোসেন নাফিসের মামা এবং বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার তার নানা। ২০১৩ সালে তিনি দেশে এসেছিলেন নাফিস। তখন বিভিন্ন সংগঠন তাকে সংবর্ধনা দেয়।

শেয়ার করুন

পাঠকের মতামত