আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সিডনীতে ‘কঞ্জুস’-এর সফল মঞ্চায়ন

সিডনীতে ‘কঞ্জুস’-এর সফল মঞ্চায়ন

‘বাঙলা নাটকের শাশ্বত সুর ছড়িয়ে দাও বহুদূর’- এই শ্লোগানে গত শনিবার  সিডনীতে মঞ্চায়ন করা হয়কঞ্জুস”। শনিবার সন্ধ্যায় ব্যাঙ্কস টাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটার ও ফাংশন সেন্টারে এ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে ‘সখের থিয়েটার’ তাদের যাত্রা শুরু করলো। ফরাসী নাট্যকার মলিয়্যরের স্যাটায়ারধর্মী হাসির নাটক ‘দ্য মাইজার’ অবলম্বনে কঞ্জুস নাটকটি বাংলা অনুবাদ করেছেন তারিক আনাম খান।
এক সময়কার ঢাকা থিয়েটার কর্মী ও নাটকটির নির্দেশক শাহীন শাহনেওয়াজের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাসহুদা জামান ছবি, অরিজিত বড়ুয়া শাওন, মোহাম্মদ খান তুষার, ওয়াসিফ আহমেদ শুভ, শাহীন শাহনেওয়াজ, আফসানা রুচি, রনি জুবায়ের, তানিম মান্নান, শাহীন আক্তার স্বর্ণা, মেহবুব রানা হিলোল, শিরিন আক্তার ও সাদিয়া শাখাওয়াত।

কাহিনী সংক্ষেপপুরানো ঢাকার ষাট বছরের এক হাড়কিপ্টে বুড়োর গল্প নিয়ে গড়ে উঠেছে এই নাটকের কাহিনী। এই কৃপন লোকটার নাম হায়দার আলী। তার পুএের নাম কাযিম আর কন্যার লাইলী। লাইলী ভালবাসে তাদের খাঁস নোকর বদি মিয়াকে যার সাথে পরিচয় হয়েছিল এক সমুদ্রতীরে। শুধু প্রেমের কারনেই নিজের পরিচয় গোপন করে বদি মিয়া লাইলীদের বাড়ীতে চাকরের কাজ নেয়। অন্যদিকে পুএ কাযিম প্রেমে পড়ে যায় পাশের মহল্লার মর্জিনার সঙ্গে। কিন্তু সমস্যা বাধেঁ তখন যখন কঞ্জুস হায়দারআলী পুএের প্রেমিকাকে বিয়ে করার জন্য ঘটকালির দায়িত্ব দেয় গোলাপজানকে।
অপরদিকে নিজের পুএের বিয়ে ঠিক করে এক বিধবার সঙ্গে এবং যৌতুকের টাকা বাঁচানোর জন্য কন্যা লাইলীর জন্য পাএ ঠিক করে তারই বন্ধু পঞ্চাশ বছর বয়সী আসলাম বেগের সঙ্গে । ঘটনা তুঙ্গে উঠে তখন,যখন কঞ্জুস হায়দার আলীর মাটির নীচে লুকিয়ে রাখা বিশ হাজার টাকা চাকর লাল মিয়া চুরি করে তারই পুএ কাযিমের হাতে তুলে দেয়। আরেক চাকর কালা মিয়া চুরির অপরাধে ফাঁসিয়ে দিতে চায় খাঁস নোকর বদি মিয়াকে। হায়দার আলী টাকার শোকে পাগল হয়ে পুলিশের কাছে নালিশ জানায়। ঘটনাস্থলে উপস্হিত হয় আসলাম বেগ। পরিশেষে জানা য়ায় লাইলীর প্রেমিক বদি ও কাযিমের প্রেমিকা মর্জিনা প্রকৃতপক্ষে আসলাম বেগেরই সন্তান। একসময় কাযিম জানায় যে সে চুরি যাওয়া টাকার হদিস জানে। যদি হায়দার আলী মর্জিনার সাথে তার বিয়েতে রাজি হয় তাহলে সে সমস্ত টাকা ফিরিয়ে দেবে। হায়দার আলী সন্তানদের বিয়েতে কোন টাকা খরচ করতে পারবে না বলে জানিয়ে দেয়, অবশেষে আসলাম বেগ বিয়েতে খরচের জন্য সমস্ত টাকাপয়সা দেয়ার প্রতিশ্রুতি দিলে বদি- লাইলী এবং কাযিম–মর্জিনার বিয়ের সিদ্ধান্তের মাধ্যমে নাটকটির আনন্দময় পরিসমাপ্তি ঘটে।
উল্লেখ্য, প্রর্দশনী শেষে সিডনীর নাট্যপ্রেমীরা মনে করেন,প্রবাসী জীবনের শত প্রতিকূলতা অতিক্রম করে নাটকটির সফল মঞ্চায়ন একটি মাইলফলক। তারা ভবিষ্যতে সখের থিয়েটারের কাছে আরও নতুন নতুন প্রযোজনা দেখতে আশাবাদী।

শেয়ার করুন

পাঠকের মতামত