আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

কার্বন নিঃসরণ বিষয়ে বাইডেনের বড় প্রতিশ্রুতি

কার্বন নিঃসরণ বিষয়ে বাইডেনের বড় প্রতিশ্রুতি

ছবি: এলএবাংলাটাইমস

২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে কার্বন নিঃসরণের পরিমাণ ৫২ শতাংশ কমানো হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

৪০টি দেশের শীর্ষ নেতাদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক ভার্চুয়াল সামিটে এই প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) এই ভার্চুয়াল সামিট শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত এই ভার্চুয়াল সামিট চলবে।

হোয়াইট হাউজ সামিট শীর্ষক এই জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় বিশ্বের ৪০টি দেশের শীর্ষ নেতা অংশ নিয়েছেন। বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব, কার্বন নিঃসরণ কমানোর মতো বিষয় নিয়ে সামিটে আলোচনা করা হবে।

সামিটের প্রথম দিন বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে কার্বন নিঃসরণ এর পরিমাণ ৫০ থেকে ৫২ শতাংশ পর্যন্ত হ্রাস করা হবে। তবে এখন পর্যন্ত এটি কিভাবে সম্ভব হবে, এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

জো বাইডেন একটি 'গ্রিনার ইকোনমি' গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে বলেন, 'জাতি হিসেবে আমাদের অনেক কিছুই করার আছে। বিশ্বের জন্য পরিচ্ছন্ন ও বিশুদ্ধ পরিবেশ তৈরি করতে ভূমিকা রাখবো'।

ক্রমান্বয়ে এই কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে এনে ২০৫০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে শূন্য শতাংশ কার্বন নিঃসরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাইডেন।

এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালে যখন প্যারিস চুক্তিকে যুক্তরাষ্ট্রকে যোগ করে, তখন কার্বন নিঃসরণের পরিমাণ ২০২৫ সাল নাগাদ ২৬ থেকে ২৮ শতাংশ কমিয়ে আনার কথা জানান। সেই হিসেবে ২০৩০ সালের মধ্যে নিঃসরণের মাত্রা ৫২ শতাংশ কমিয়ে আনা বেশ কঠিন হবে বলেই মনে করছেন দেশের জলবায়ু বিশেষজ্ঞরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত