আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

খাবার না পেয়ে মারা যাচ্ছে ফ্লোরিডার সমুদ্র গাভী

খাবার না পেয়ে মারা যাচ্ছে ফ্লোরিডার সমুদ্র গাভী

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডার জলজ অঞ্চলে খাবার না পেয়ে এই বছর সর্বোচ্চ সংখ্যক সমুদ্র গাভী মারা গেছে। বন্যপ্রাণী অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

তথ্য সূত্র জানিয়েছে, জানুয়ারির ১ তারিখ থেকে জুলাই মাসের ২ তারিখ পর্যন্ত ৮৪১টি স্তন্যপায়ী সমুদ্র গাভী (Manatee) মারা যায়। অধিকাংশই মারা গেছে খাবারের অভাবে।

এর আগে ২০১৩ সালে ৮৩০টি সমুদ্র গাভী মারা যায়। সেবার বিষাক্ত শ্যাওলার প্রভাবে অ্যানিমিলিয়া পর্বের প্রাণীগুলোর মৃত্যু হয়। এদের সী কাও নামেও ডাকা হয়।

জীব বিজ্ঞানীরা বলছেন, পানির দূষণ বেড়ে যাওয়ার কারণে পর্যাপ্ত সী-গ্রাস খেতে পারছে না ফ্লোরিডার জলজ অঞ্চলের সমুদ্র গাভীগুলো। তাই এদের মৃত্যু হচ্ছে।

বিজ্ঞানীরা জানান, ফ্লোরিডার জলজ অঞ্চলে পানির সাথে অন্যান্য অনেক দূষিত পদার্থ মিশে যাচ্ছে৷ তাই সেখানে শ্যাওলা জন্মাচ্ছে এবং সী-গ্রাসের পরিমাণ কমে যাচ্ছে৷

ফ্লোরিডার ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ ইনস্টিটিউটের সূত্র মতে, মূলত ঠান্ডা মৌসুমে এসব সমুদ্র গাভীর মৃত্যু বেশি হচ্ছে। শীতে এসব প্রাণীরা ইন্ডিয়ান রিভার ল্যাগুনে সরে যায়৷ কিন্তু সেখানে সী-গ্রাস কমে গেছে৷

একই সাথে ইঞ্জিনচালিত নৌকার সাথে সংঘর্ষেও অনেক সমুদ্র গাভী মারা গেছে চলতি বছর। অন্তত ৬৩টি সমুদ্র গাভীর এভাবে মৃত্যু হয়েছে।

এর আগে ২০১৭ সালে সমুদ্র গাভীকে বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে ঘোষণা দেয় ফ্লোরিডা কর্তৃপক্ষ। তবে এখনো যথাযথ পদক্ষেপের অভাবে অনেক সমুদ্র গাভীর মৃত্যু হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত