আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

মিনেসোটার জলপথে পাওয়া গেলো বিশাল আকারের গোল্ডফিশ

মিনেসোটার জলপথে পাওয়া গেলো বিশাল আকারের গোল্ডফিশ

ছবি: এলএবাংলাটাইমস

মিনেসোটার জলাঞ্চলে পাওয়া যাচ্ছে একাধিক বিশাল আকারের গোল্ডফিশ। মিনেসোটার প্রশাসনিক কর্মকর্তারা বাসিন্দাদেরকে অবৈধভাবে পুকুর ও লেকে অবাঞ্ছিত মাছ ছাড়তে নিষেধ করছেন।

গোল্ডফিশ আকারে একটি ফুটবলের সমান বড় হতে পারে। গোল্ডফিশগুলো লেকে থাকা মাছগুলোর সাথে খাবারের জন্য প্রতিযোগিতা করে। এর পাশাপাশি লেক ও জলাশয়ে শৈবালের সংখ্যাও বৃদ্ধি করে। বার্নসভিল শহরের কর্মকর্তারা জানান যে মাসের শুরুতে তারা কেলার লেকে ১০টি বিশাল আকারের গোল্ডফিশ পেয়েছেন।

সোমবারে (১২ জুলাই) আরো ১৮টি বিশাল আকারের মাছ পাওয়া গিয়েছে। এর মধ্যে কিছু কিছু মাছ লম্বায় ১৮ ইঞ্চি ও ওজনে ২ কেজির সমান ছিলো।

শহরটির প্রশাসন একটি টুইটে বলে, ‘দয়া করে আপনার পোষা মাছকে পুকুরে কিংবা লেকে ছেড়ে দিবেন না। তারা বিশাল আকার ধারণ করতে পারে। এরা জলজ উদ্ভিদ উপড়ে ফেলে ও পানির গুনমান নষ্ট করে।‘

বার্নসভিলের কর্মকর্তারা কার্প সলিউশনের সাথে কাজ করছে। কার্প সলিউশনস একটি স্টার্ট-আপ কোম্পানি যেটি কার্পের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে। কার্প ও গোল্ডফিশ প্রায় একই প্রজাতির অন্তর্ভুক্ত।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত