আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘূর্ণিঝড়ের কারণ

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘূর্ণিঝড়ের কারণ

ছবি: এলএবাংলাটাইমস

বিশ্বের কয়েকটি অঞ্চলে বিধ্বংসী ঝড় নিয়মিত আছড়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। বিজ্ঞানীরা আঞ্চলিক প্রবণতা ও ঝড়ের গতি প্রকৃতি বিশ্লেষণ করে এর চরিত্র বোঝার চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রে কেন এত হারিকেন ঝড় দেখা যায়,ভৌগলিক অবস্থানই এমন বিপর্যয়ের কারণ। হারিকেন ক্রান্তীমণ্ডলীয় অঞ্চলের ঘূর্ণিঝড়গুলোর অন্যতম৷ বাতাসের চরম গতি ও প্রবল বৃষ্টিপাতের কারণে এমন ঝড় বিশাল ক্ষয়ক্ষতি ঘটায়। ফলে হারিকেন মানুষের ভয়ের কারণ। এমন ঘূর্ণিঝড় কয়েকশো কিলোমিটার আকার ধারণ করতে পারে এবং কয়েক ঘণ্টা ধরে একটি জায়গায় ধ্বংসলীলা চালাতে পারে। বিষুব রেখার চারিদিকে পানির বিস্তৃত অংশে এমন ঝড় দানা বাঁধে।

তবে সেখানকার তাপমাত্রা কমপক্ষে ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে হবে। একমাত্র অ্যাটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে যে ঘুর্ণিঝড় সৃষ্টি হয়, সেগুলিকে হারিকেন বলা চলে। জুন থেকে নভেম্বর মাস হারিকেনের মরসুম হিসেবে পরিচিত। সে সময়ে প্রচুর পরিমাণ পানি বাষ্পীভূত হয় এবং উষ্ণ বাতাসের সঙ্গে উপরে উঠে যায়। আমাদের পৃথিবী ঘুর্ণীয়মান গোলক হওয়ায় বাতাস বিষুবরেখার উত্তর ও দক্ষিণে ধেয়ে যায়। বাতাস ঘুরতে থাকে, দৈত্যাকার ঘূর্ণির সৃষ্টি হয়। ঘূর্ণির মাঝে তথাকথিত ‘আই' বা চোখ থাকে।

হারিকেনের সেই কেন্দ্রস্থলে বাতাস বা বৃষ্টির কোনো চিহ্ন থাকে না। ক্রান্তিমণ্ডলীয় ও উপক্রান্তীয় অক্ষরেখা বরাবর এমন ঘুর্ণিঝড় সৃষ্টি হলে সেগুলো সাধারণত পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে ধেয়ে যায়। অ্যাটলান্টিক মহাসাগরে হারিকেন প্রায়ই মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের কাছে এসে পড়ে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায়ও ঘুর্ণিঝড় দেখা যায়। সেখানে ঘূর্ণিঝড়ের নাম হারিকেন নয়, টাইফুন রাখা হয়েছে। প্রায় এক তৃতীয়াংশ ঘূর্ণিঝড় সেখানেই সৃষ্টি হয়। বিশ্বের অন্য কোনো অঞ্চলকে ঝড়ের এমন ধাক্কা সামলাতে হয় না।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত