আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

পাগড়িওয়ালা শিখ হয়ে গেলেন 'প্যারিস হামলাকারী'

পাগড়িওয়ালা শিখ হয়ে গেলেন 'প্যারিস হামলাকারী'

ছিলেন পাগড়িওয়ালা শিখ, প্রযুক্তির
অপব্যবহারে তিনি হয়ে গেলেন প্যারিসে
সন্ত্রাসী হামলাকারীদের একজন।
জালিয়াতির বিষয়টি ধরাও পড়েছে।
ফটোশপে বানানো ছবিতে দেখা যায়
আত্মঘাতী হামলাকারীদের মতো ভেস্ট
পরে দাড়িওয়ালা এক ব্যক্তি কোরআন
হাতে দাঁড়িয়ে আছেন।
স্পেনের পত্রিকা লা-রাজন ওই ছবি
প্রকাশ করে। ছবির ক্যাপশনে লেখা
রয়েছে- ‘প্যারিসে হামলাকারীদের একজন’।
ছবি প্রকাশের পাশাপাশি লা-রাজনের
প্রতিবেদনে লেখা হয়, হামলাকারীদের
মধ্যে একজন সিরিয়ান শরণার্থীদের সঙ্গে
গ্রিসে প্রবেশ করে। প্যারিসে হামলাকারী
অজ্ঞাতনামা ওই সন্ত্রাসীদের বয়স ছিল ১৫
থেকে ১৮ এর মধ্যে। তারা তিনটি দলে ভাগ
হয়ে হামলা চালায়।
ছবিটি অনলাইনে ভাইরাল হয়ে যাওয়ার পর
ধরা পড়ল, ওই ছবি বানানো হয়েছে
জালিয়াতি করে। বিষয়টি ধরা পরার পর
রোববার পত্রিকাটি ক্ষমাও চেয়েছে।
পরে জানা যায়, ছবির ওই ব্যক্তির নাম
ভিরেন্দর জুব্বাল। কানাডায় তিনি
ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ
করছেন তিনি।
জালিয়াতি করা ছবিটি অনলাইনে ছড়িয়ে
পড়তে শুরু করলে নিজের টুইটার অ্যাকাউন্টে
আসল ছবিটি পোস্ট করেন জুব্বাল।
ওই ছবিতে জুব্বালকে একটি আইপ্যাড হাতে
দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফটোশপে
সম্পাদনা করে ওই আইপ্যাডের জায়গায়
কোরআন শরিফ আর গায়ে ভেস্ট বসিয়ে দেয়া
হয়েছিল।


শেয়ার করুন

পাঠকের মতামত