আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ইউরোপে মুসলিম বিদ্বেষ বাড়ছে

ইউরোপে মুসলিম বিদ্বেষ বাড়ছে


মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি
ইন্টারন্যাশনাল বলেছে, ইউরোপ
জুড়ে মুসলিমদের একটা গৎবাঁধা
নেতিবাচক ছবি তুলে ধরার কারণে
তাদের বিরুদ্ধে বিদ্বেষ এবং বৈষম্য
আরও বাড়ছে।
রিপোর্টে মুসলিমদের বিরুদ্ধ
বৈষম্যের বিস্তারিত চিত্র তুলে ধরে
বলা হয়, ইউরোপে এখন মুসলিম মহিলারা
কেবল মাত্র হিজাব পরার কারণে চাকুরি পাচ্ছে না,
মেয়েদের স্কুলে যেতে বাধা দেয়া হচ্ছে।
মুসলিম পুরুষরা কেবল মাত্র দাড়ি রাখার কারণে
চাকুরিচ্যূত হচ্ছেন।
ইউরোপে মুসলিমরা যে বৈষম্যের শিকার হচ্ছেন
এটা নতুন কোন অভিযোগ নয়। কিন্তু এই বৈষম্যের
সার্বিক চিত্র নিয়ে অ্যামনেস্টির মতো একটি
মানবাধিকার সংস্থার তরফ থেকে এরকম ব্যাপক এবং
পূর্ণাঙ্গ রিপোর্ট এটাই প্রথম বলা যেতে পারে।
মুসলিমদের প্রতি অসিহষ্ণুতা
১২৩ পৃষ্ঠার এই রিপোর্টে অ্যামনেস্টি বলছে,
ইউরোপ জুড়ে মুসলিমরা তাদের ধর্ম পালন থেকে
শুরু করে শিক্ষা, কর্মক্ষেত্র ---সব জায়গাতেই
বৈষম্যের শিকার হচ্ছে।
অ্যামনেস্টির রিপোর্টের ভাষায়, ইউরোপীয়
দেশগুলো অর্থনৈতিক সংকটের পাশাপাশি অন্য এক
সংকটের মুখে , সেটা হচ্ছে মানবিক মূল্যবোধের
সংকট এবং এই সংকটের প্রকাশ দেখা যাচ্ছে
মুসলিমদের প্রতি তাদের অসহিষ্ণু আচরণে।
এরকম একটা বিষয় নিয়ে অ্যামনেস্টি
এই মূহুর্তে কেন এই রিপোর্ট
প্রকাশ করলো, সে প্রশ্নের
উত্তরে সংস্থার মুখপাত্র ইউযেরটা
টিগানি বলেন, “শুধু অ্যামনেস্টি নয়,
অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোর
পর্যবেক্ষণেও দেখা যাচ্ছে যে
ইউরোপের মুসলিমদের বিরুদ্ধে
বৈষম্য দিনে দিনে বাড়ছে, তারা
তাদের মত প্রকাশের স্বাধীনতা,
ধর্ম পালনের স্বাধীনতা এবং
ধর্মবিশ্বাসের অধিকার প্রয়োগ করতে পারছে না।
এ কারণেই অ্যামনেস্টি এই রিপোর্ট প্রকাশ
করেছে।“
ইউরোপের বিভিন্ন দেশে এখন বাস করেন প্রায়
সাড়ে চার কোটি মুসলিম এবং কোন কোন দেশে
তারা এখন জনসংখ্যার এক উল্লেখযোগ্য অংশ।
তবে এই রিপোর্টে নজর দেয়া হয়েছে মূলত
পাঁচটি ইউরোপীয় দেশ --বেলজিয়াম, ফ্রান্স,
নেদারল্যান্ডস, সুইটজারল্যান্ড এবং স্পেনের
মুসলমানদের অবস্থার দিকে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মুখপাত্র ইউযেরটা
টিগানি এ প্রসঙ্গে বলেন, “এই পাঁচটি দেশকে বাছাই
করা হয়েছে এই কারণে যে এসব দেশে
সম্প্রতি আমরা মুসলিমদের ব্যাপারে আচরণে একটা
প্রবণতা লক্ষ্য করছি। যেমন ধরুণ মুসলিম মহিলাদের
মুখ ঢাকা বোরকা পড়ার ওপর নিষেধাজ্ঞা। এই
রিপোর্টে আমরা দেখানোর চেষ্টা করেছি এসব
দেশে মুসলিমরা কিভাবে শিক্ষা, কর্মক্ষেত্র সহ
বিভিন্ন জায়গায় বৈষম্যের শিকার হচ্ছে।“
ধর্ম পালনে বাধা
আ্যামনেস্টি মুখপাত্র ইউযেরটা টিগানি
আরও বলেন, ধর্মপালনের অধিকার
মানুষের মৌলিক মানবাধিকারগুলোর
একটি। ইউরোপের এই দেশগুলোর
সব কটির সংবিধানে ধর্মপালনের
অধিকারের স্বীকৃতি রয়েছে। অথচ
বাস্তবে দেখা যাচ্ছে, মুসলিমরা
তাদের দৈনন্দিন প্রার্থনা করতে
গিয়েও সেখানে বাধার সম্মুখীন
হচ্ছেন।
স্পেনের উদাহারণ দিয়ে ইউযেরটা টিগানি
বলেন, “সেখানে কাতালোনিয়া অঞ্চলে আমরা
দেখেছি, সেখানে মুসলমানদের প্রার্থনা করার
মতো মসজিদ নেই বললেই চলে। নামাজ পড়ার
মতো এখন যে জায়গাগুলো আছে, সেগুলো হয়
খুবই অপরিসর, সবার জায়গা হয় না, তাই লোকজনকে
বাইরে খোলা জায়গায় জড়ো হয়ে নামাজ পড়তে হয়।
আর সুইটজারল্যান্ডে তো ওরা সংবিধান সংশোধন করে
মসজিদের মিনার তৈরীই নিষিদ্ধ করেছে। ইসলাম
সম্পর্কে যে স্টিরিওটাইপ বা গতানুগতিক ধারণা এখন
বিরাজ করছে, রাজনৈতিক দলগুলোও যে তা ব্যবহার
করে ভোট বাড়াতে চাইছে, এ হচ্ছে তার একটা বড়
উদাহারণ।“
অ্যামনেস্টি রিপোর্টে বলা হয়, ইউরোপ জুড়ে এই
মুসলিম বিদ্বেষ মোকাবেলায় সরকারগুলোর নীতি
যে খুব সহায়ক, তা বলা যাবে না। কোন কোন
ক্ষেত্রে সরকারী নীতি এই নেতিবাচক
ভাবমূর্তিকে বরং আরও দৃঢ় করছে।
রিপোর্টে বলা হয়, বেলজিয়াম, ফ্রান্স এবং
নেদারল্যান্ডসে মুসলিমরা কর্মক্ষেত্রে
বৈষম্যের শিকার হলেও সেখানে এরকম
বৈষম্যবিরোধী আইন থাকার পরও তা প্রয়োগ করা
হয়নি। এই ইসলাম বিদ্বেষের সঙ্গে এখন আবার
যুক্ত হয়েছে বর্ণবাদী দৃষ্টিভঙ্গী।
মুসলিমদের বিরুদ্ধে এই বিদ্বেষ এবং নেতিবাচক
দৃষ্টিভঙ্গীর বিরুদ্ধে একটা জোরালো অবস্থান
নেয়ার জন্য অ্যামনেস্টি ইউরোপীয় দেশগুলোর
সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত