আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যুক্তরাজ্যে নজরদারিতে ৫৫ মুসলিম চ্যারিটি

যুক্তরাজ্যে নজরদারিতে ৫৫ মুসলিম চ্যারিটি

উগ্রপন্থা ছড়াচ্ছে বলে সন্দেহে যুক্তরাজ্যভিত্তিক ৫৫টি মুসলিম চ্যারিটিকে (দাতব্য সংস্থা) নজরদারির তালিকায় রাখা হয়েছে। নজরদারি করছে দেশটির চ্যারিটি কমিশন। এমন দুটি প্রতিষ্ঠান ‘মুসলিম এইড’ ও ‘এইড কনভয়’। এগুলো বাংলাদেশে বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করে।

বুদ্ধিভিত্তিক প্রতিষ্ঠান ‘ক্লেস্টোন’-এর এক প্রতিবেদনে মুসলিম চ্যারিটিগুলোর ওপর নজরদারির খবর উঠে আসে। তারা যুক্তরাজ্যে মুসলিমদের নানা বিষয়ে গবেষণা করে থাকে। তথ্য অধিকার আইনের অধীনে প্রতিষ্ঠানটি এ তালিকা সংগ্রহ করে।

ক্লেস্টোনের প্রতিবেদনে জানানো হয়, চ্যারিটি কমিশন ২০১২ সালের ৫ ডিসেম্বর থেকে দাতব্য সংগঠনগুলোর কার্যক্রম দেখতে ‘চরমপন্থা ও উগ্রবাদ’ নামে নতুন একটি কোড চালু করে। চলতি বছরের ৮ মে পর্যন্ত মোট ৫৫টি মুসলিম চ্যারিটিকে এ কোডের তালিকায় রাখা হয়েছে। এসব সংগঠনের অজান্তে তালিকাটি করে গোপনে নজরদারি করছে কমিশন।

তালিকায় থাকা ‘এইড কনভয়’সহ পাঁচটি দাতব্যপ্রতিষ্ঠানের বিষয়ে অনুসন্ধানে নেমেছে কমিশন। বাকি সংগঠনগুলো হলো আল ফাতিহা গ্লোবাল, চিলড্রেন ইন নিড, হিউম্যান এইড ও সিরিয়া এইড। এ পাঁচটি সংগঠনই সিরিয়ায় কার্যক্রম পরিচালনা করে।

গত বছরের ৩০ আগস্ট এইড কনভয় ও একই বছরের ২০ নভেম্বর মুসলিম এইডকে নজরদারির তালিকায় নেওয়া হয়। এ দুটি সংগঠনের বিষয়ে এখনো কমিশনের অনুসন্ধান চালু রয়েছে। এসব প্রতিষ্ঠানের ওপর নজরদারির কোনো ব্যাখ্যা দেয়নি কমিশন। তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাসবাদ বা উগ্রপন্থা ছড়ানোর কাজে লিপ্ত রয়েছে—এমন সন্দেহে থাকা সংগঠনগুলোকে ‘সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা’ কোডের অধীনে রাখা হয়। এ কোডের অধীনে রাখার কারণগুলো তথ্য অধিকার আইনে অব্যাহতিপ্রাপ্ত।

তবে এক বিবৃতিতে মুসলিম এইড বলেছে, মানবিক ত্রাণ ও উন্নয়নসহায়তা প্রদানকারী সংগঠন হিসেবে মুসলিম এইড তার কাজের স্বচ্ছতায় বিশ্বাসী।

মুসলিম দাতব্যপ্রতিষ্ঠানগুলো ‘ক্লেস্টোন’ কমিশনের সমালোচনা করেছে। প্রতিষ্ঠান​গুলোর মতে, এই কোডভুক্ত বা এ থেকে নাম প্রত্যাহার করার কোনো নীতিমালা চ্যারিটি কমিশনে নেই। এই প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, চ্যারিটি কমিশনের বর্তমান চেয়ারম্যান স্যার উইলিয়াম শক্রস দায়িত্ব নেওয়ার পর তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক দাতব্যপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চ্যারিটি কমিশনের জন্য ৮০ লাখ পাউন্ড বরাদ্দের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো তাদের তহবিল কোথায় খরচ করছে, এ বিষয়ে কমিশনকে নিশ্চিত হতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত