আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

সুইজারল্যান্ডে এরসেল নাক্ট এ বাংলা স্কুল

সুইজারল্যান্ডে এরসেল নাক্ট এ বাংলা স্কুল

বাংলা স্কুল জুরিখের আয়োজনে আয়োজিত  গত ১৫ই নভেম্বর শনিবারের এরসেল নাক্ট বা লেজে নাক্ট এর এই কর্ম সুচিতে  সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশী শিশু এবং অভিভাবক বৃন্দ  উপস্থিত ছিলেন। পুরো সন্ধা রাত জুড়ে বই পড়া, গল্প করা আর সমবেত কন্ঠে গান ও শিশুদের খেলা ধুলা দিয়ে ভরপুর ছিল সুইজারল্যান্ডের শিক্ষাব্যাবস্থায় বিশেষ ভাবে স্থান করে নেয়া এই দিবসের আড্ডাটি।এরসেল নাক্ট বা লেজে নাক্ট ( বই পড়া বা গল্প বলা) , বই পড়তে সবাইকে উৎসাহিত করাই এই দিবসটির লক্ষ্য।গ্রীস্মের শেষে শীতের আগমনে লম্বা সন্ধ্যা অবহেলায় সময় না কাটিয়ে জ্ঞান অর্জনের স্বার্থে ঘরের মাঝখানে আগুন জ্বালিয়ে চারপাশে সবাই গোল হয়ে বসে বই পড়তেন এবং শীতের প্রকোপ থেকে নিজেদের বাচাঁতেন। বেচেঁ থাকার সংগ্রাম এবং শিক্ষার এই সংস্কৃতি সুইজারল্যান্ডের ইতিহাসে প্রায় হাজার বছর ধরে চলতে চলতে আজ লেজে নাক্ট নামে বিশেষ দিবসে পরিনত হয়েছে। দিবসটি অতি গুরুত্বের সাথে পালন করছে দেশটির সকল পাঠাগার এবং শিক্ষা প্রতিষ্ঠান।সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের নতুন প্রজন্মের মাঝে নিজ দেশের শিকড়ের গল্প জানার আগ্রহ তৈরি করতেই  একটু বিশেষ আড্ডার মাধ্যমে জুরিখ বাঙলা স্কুল বরাবরের মতো এবারো তাই আয়োজন করে খেলাধুলা এবং গল্প বলার আসর। এবারের এই দিবসটির শ্লোগান ছিল – প্রতিটি শিশুর রয়েছে খেলার অধিকার।জুরিখের স্থাণীয় বুলিংগার কিন্ডারট্রেপ হলে মিশু এবং অভিভাবকদের মিশ্রনে গড়া এই বই পড়া তথা গল্প বলার আড্ডায় উঠে আসে বাংলা ভাষার রম্য লেখক সৈয়দ মুজতবা আলীর কথা। যিনি ১৮ টি ভাষায় অনবরত কথা বলতে পারতেন।বন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রী নেবার সময় মাত্র দুই বছরে তিনি জার্মান আঞ্চলিক ভাষা এমন ভাবে রপ্ত করেছিলেন যে এই ভাষায় তিনি গল্প বলা প্রতিযোগীতায় সমগ্র বিশ্ববিদ্যালয়ে ২য় স্থান দখল করে নিয়েছিলেন।উপস্থিত বক্তরা বলেন- আমরা যেন বিশিষ্ট রৌম্য লেখক আমাদের বাংলা সাহিত্যের গর্ব পন্ডিত মুজতবা আলীর উপদেশ না ভুলি। তার কথা--" বই কিনে কেউ দেউলিয়া হয় না " ।মাসের আয় থেকে কিছু দিয়ে অন্তত বই কিনুন। বর্তমান ডিজিটাল যুগের বিভিন্ন নেতিবাচক দিকের বিষয় উল্লেখ করে বক্তারা আরো বলেন-‍আমাদের শিশুদেরকে কম্পিউটার আর বিভিন্ন ইলেক্ট্রনিকস খেলাধুলার আসক্তির বিপরীতে এক জ্ঞান অর্জনের একমাত্র উত্তম ‍ব্যাবস্থা হল শিশুদেরকে বই পড়ার প্রতি মনোযোগ বৃদ্ধিকরা এবং শিশুদের জন্মদিনে অন্যসব উপহারের সাথে যেন একটি বই ও উপহার দেয়া  হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত