আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

ব্রেক্সিটে ভিটো দিতে পারে স্কটল্যান্ড: নিকোলা স্টার্জন

ব্রেক্সিটে ভিটো দিতে পারে স্কটল্যান্ড: নিকোলা স্টার্জন

স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টার্জন বলছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রশ্নে স্কটিশ সংসদ ভিটো দিতে পারে।বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ব্রিটেনকে ই ইউ ত্যাগ করতে হলে স্কটল্যান্ডের সংসদীয় অনুমোদন লাগবে এবং তিনি স্কটিশ সংসদ সদস্যদের অনুরোধ করবেন, সেই অনুরোধ নাকচ করতে।গণভোটে ৫২ শতাংশ ভোট ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের পক্ষে এবং ৪৮ শতাংশ থাকার পক্ষের পড়েছে।কিন্তু স্কটল্যান্ডের চিত্র ছিল ভিন্ন।সেখানে ৬২ শতাংশ ছিলেন ই ইউতে থাকার পক্ষে।এখন স্কটল্যান্ডে ক্ষমতাসীন দল এসএনপি নেতা নিকোলা স্টার্জন বলছেন, তিনি স্কটিশ পার্লামেন্টের সদস্যদের বলতে পারেন যে তারা যেন ব্রেক্সিটের পক্ষে তাদের আইনি সমর্থন না দেন।তার কথা হলো স্কটল্যান্ডকে সেক্ষেত্রে তার ইচ্ছার বিরুদ্ধে ই ইউ থেকে বিচ্ছিন্ন করা হবে।তিনি আরো বলেছেন, তিনি ও তার সহযোগীরা ব্রাসেলসের সাথেও কথা বলবেন যে কি করে স্কটল্যান্ড ই ইউতে থাকতে পারে।১২৯ সদস্যের স্কটিশ পার্লামেন্টে এসএনপির সদস্য সংখ্যা হচ্ছে ৬৩।কিন্তু প্রশ্ন হলো এভাবে কি ভেটো দিয়ে গণভোটের সিদ্ধান্ত আসলেই আটকানো সম্ভব?স্কটিশ বিষয়ক মন্ত্রী ডেভিড মানডেল বলছেন, তিনি ব্যক্তিগত ভাবে মনে করেন যে স্কটল্যান্ডের পক্ষে ব্রেক্সিট ঠেকানো সম্ভব নয়।

শেয়ার করুন

পাঠকের মতামত