আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

৪৫ বছর ধরে বিশাল পাতিলে রান্না হচ্ছে স্যুপ

৪৫ বছর ধরে বিশাল পাতিলে রান্না হচ্ছে স্যুপ

কথায় আছে ওয়াইন যত পুরনো হয়, তার স্বাদও তত বাড়ে। বাড়ে দামও। দামি পুরনো জিনিসের তালিকায় এতদিন মদের একচেটিয়া অধিকার রইলেও এবার সেই তালিকায় যোগ হয়েছে আরেক পানীয়। সেটি হচ্ছে- স্যুপ।

থাইল্যান্ডের ব্যাংককে একটি রেস্তোরাঁয় ৪৫ বছর ধরে রান্না করা হচ্ছে একই স্যুপ। পরিবার পরিচালিত ওই রেস্তোরাঁটি ঘিরে গ্রাহকদের আনাগোনা লেগেই আছে। এই স্যুপ খেতেই দেশ-বিদেশ থেকে বহু পর্যটক গিয়ে হাজির হয় ওই রেস্তোরাঁয়।

৪৫ বছর ধরে একই স্যুপ সরবরাহ করে আসছে রেস্তোরাঁটি। এর নাম ওয়াত্তানা পানিচ। রেস্তোরাঁটি বিশাল পাত্রে স্যুপ রান্না করে। দিনশেষে অবশিষ্ট স্যুপটুকু সংরক্ষণ করে রাখে। পরের দিন একই পাত্রে আবার সেই স্যুপ দিয়েই নতুন স্যুপ বানানো হয়। ৪৫ বছর ধরে একই নিয়মে রান্না হচ্ছে স্যুপ। প্রতিদিন একই স্যুপে টাটকা মাংস, মিটবল এবং অন্যান্য নানা উপাদান জুড়ে নতুন করে রান্না করা হয়। ফলে এই স্যুপের স্বাদই আলাদা। কদরও বেশি।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রেস্তোরাঁর মালিক নাট্টাপং কৌওয়েনানতাওয়ং। তিনি তার মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে এই বিশেষ স্যুপটি রান্না করেন। স্যুপটির স্থানীয় নাম নিউয়া টিউন।

নাট্টাপং জানান, ৪৫ বছর ধরে আমাদের স্যুপের ঝোল কোনো দিন রান্নার পরে ফেলে দেয়া হয়নি। এই ঝোল ৪৫ বছর ধরে সংরক্ষণ করা হয়ে আসছে এবং রান্না করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাচীন এই রন্ধন পদ্ধতিটি স্যুপে একটি স্বতন্ত্র স্বাদ ও গন্ধ যোগ করেছে।

তবে শুধু ব্যাংকক নয়, নিউয়া টিউন স্যুপটি এখন বিশ্বজুড়ে বিখ্যাত। সোশ্যাল মিডিয়াতে অভিনব এই স্যুপের প্রশংসা করে অনেকেই পোস্ট করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত