আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

কবিতা

কবিতা

 

এক বৃদ্ধ মুক্তিযোদ্ধার গল্প

লায়লা পারভীন কেয়া



একাত্তরের মুক্তিযুদ্ধে স্বজন হারানোর স্মৃতি নিয়ে
অবিরাম নয়মাস যুদ্ধ করে ক্ষত-বিক্ষত -
এক অচিন পাড়া-গাঁয়ের অচেনা মুক্তিযোদ্ধা।

শুধু স্বজন-প্রিয়জন হারিয়েছে তাই নয়.
বুলেট বিঁধে হারিয়েছে একটি হাত
হারিয়েছে একটি চোঁখ বেয়নেটের খোঁচায়।

তবু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে
পুরাতন বটবৃক্ষের মত ইতিহাসে বুক বেঁধে।

বুকের মধ্যে স্বজন প্রিয়জন হারানোর হাহাকার,
বৃদ্ধ মুক্তিযোদ্ধার -
একচোখে ইতিহাসের পাতা
উদাস নেত্র ফসলের মাঠ পেরিয়ে

দূর সীমান্তে -
হয়তোবা আরো বহুদূরে -
উদ্দেশ্যহীন শূন্যতার ক্যানভাসে।

কল্পনার রঙতুলি দিয়ে
এঁকে চলে স্মৃতির পটভূমি।

লিখতে জানলে হয়তো -
যুদ্ধকালীন ও স্বাধীনতা অর্জন
ইতিহাসে লেখা হতো।

কিন্তু উনি অশিক্ষিত,
যুদ্ধ-পূর্ব বৃদ্ধ মুক্তিযোদ্ধা কৃষক ছিলেন ।

তাই অবশিষ্ট এক হাতে
আর অবশিষ্ট এক চোখ দিয়ে
সোনালী ফসল ফলায়।

আর হারানো এক চোখে
কল্পনার রঙতুলিতে
এঁকে চলে হারানো প্রিয়জনের ছবি।

আর বুকের মধ্যে গড়ে তুলে -
স্বাধীনতার মূল্যবোধ, নাকি  অবমূল্যায়ন।
বৃক্ষছায়াতলে বসে বৃদ্ধ মুক্তিযোদ্ধা
মৌনতায় দ্যাখে নতুন প্রজন্মকে
দ্যাখে স্বাধীন বাংলার দৃশ্যপট।

শেয়ার করুন

পাঠকের মতামত