আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

কমিয়ে ফেলুন বাড়তি মেদ ভুড়ি

কমিয়ে ফেলুন বাড়তি মেদ ভুড়ি

মেদ সুস্থাস্থ্যের অন্তরায়

শীত চলে গেছে। ভারী কাপড় পরে মোটা পেট ঢেকে রাখা আর সম্ভব হচ্ছে না! তাই এই মৌসুমে সুন্দর দেখাতে চাই সমতল পেট।  তাছাড়া বাড়তি মেদ সুস্থাস্থ্যের অন্তরায়।

বিশেষজ্ঞদের মতে, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে সামান্য পরিবর্তন— কমাতে পারে পেটের মেদ।

সেলিব্রেটি ব্যায়াম বিশেষজ্ঞ ও পুষ্টিবিদ নীরাজ মেহতা বলেন, “এক্ষেত্রে কম দূরত্বে দ্রুত দৌড়ানো, স্কোয়াটস বা হাত সামনে রেখে উঠবস করা এবং পুশ-আপ বা বুকডনের মতো ব্যয়াম বেশ উপকারি।” তাছাড়া ভার উত্তোলন ধরনের শক্তি খরচ করার মতো শরীরচর্চা এক্ষেত্রে সাহায্য করতে পারে বলে মনে করেন তিনি। “পেটের আকারে দ্রুত পরিবর্তন আনতে চাইলে নজর দিতে হবে পা ও পেটের ব্যায়ামে। এক্ষেত্রে স্কোয়াট এবং ডেডলিফট (ভার উত্তোলন) বেশ কার্যকর ব্যায়াম” বলেন মেহতা। ব্যায়াম করার পাশাপাশি পেটের মেদ কমাতে ডায়েট বা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এ সম্পর্কে মেহতা বলেন, “ডায়েট করার বিষয় আসলেই না খেয়ে থাকা বা উপোস থাকার কথা মাথায় আসে। যা করা ঠিক নয়। এক্ষেত্রে জাংক বা ফাস্ট ফুডজাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। কারণ এসব খাবারে বেশি পরিমাণে লবণ ও ক্যালোরি থাকে। পাশাপাশি কোমলপানীয় এড়িয়ে চলা উচিত।”
বরং খাদ্য তালিকায় মৌসুমি শাকসবজি এবং ফলযুক্ত করা যেতে পারে। “বেশি আঁশ সমৃদ্ধ খাবার পেটের মেদ কমাতে সাহায্য করে। কারণ আঁশযুক্ত খাবার পেট বেশিক্ষণ ভরা রাখে। ফলে কম ক্যালরি গ্রহণ করা হয়” বলেন মেহতা। পাশাপাশি দ্রুত পেটের মেদ কমাতে খাদ্য তালিকায় ‘সুপারফুড’ যোগ করারও পরামর্শ দেন এই পুষ্টিবিদ।

তিনি বলেন, “সুপারফুড’ পুষ্টিগুণে ভরপরু আর স্বাস্থ্যকর। দ্রুত পেটের মেদ কমাতেও এসব খাবার সাহয্য করে। যেমন— ওটস-জাতীয় ‘হোল গ্রেইন’ খাবার যেগুলোতে প্রচুর আঁশ আছে। স্যামন মাছও প্রোটিনের ভালো উৎস, যাতে তেমন কোনো চর্বি নেই।”
“তাছাড়া ব্লুবেরির মতো ফল বয়সজনিত প্রভাব কম ফেলে। এছাড়া ব্রকলি, জাম্বুরা ও কমলার মতো ‘সুপারফুড’ প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে উপকারের পাশাপাশি প্রয়োজনীয় বৈচিত্র্যও আনবে।” বলেন মেহতা।

আর শরীরের আর্দ্রতা ধরে দরকার। এ সম্পর্কে মেহতা বলেন, “পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে বিপাকীয় মাত্রা ভালো রাখতে সাহায্য করে। তাই বেশি বেশি পানি খাওয়া উচিত। এক্ষেত্রে বার বার টয়লেটে যাওয়া নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। কারণ এক সপ্তাহের মধ্যেই শরীর পানির স্তরের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেবে।”

শেয়ার করুন

পাঠকের মতামত