আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ডায়াবেটিসের তিন ওষুধ সম্পর্কে সতর্ক করা হলো

ডায়াবেটিসের তিন ওষুধ সম্পর্কে সতর্ক করা হলো

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ডায়াবেটিসের নতুন তিনটি ওষুধ সম্পর্কে সতর্ক করেছে। টাইপ-টু ডায়াবেটিসের ওষুধ হিসেবে ক্যানাগলিফলোজিন, ড্যাপাগলিফলোজিন ও এমপ্যাগলিফলোজিন নামের তিনটি নতুন ওষুধ এখন বাজারে পাওয়া যায়। এই ওষুধ সেবনে রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে যাচ্ছে এমনকি রোগীর শরীরে বিরূপ প্রভাব পড়ছে বলে এফডিএ সতর্ক করেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তও করছে ওষুধ নিয়ন্ত্রক সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা টাইপ-টু ডায়াবেটিসের যে তিনটি ওষুধ নিয়ে সতর্কতা জারি করেছে তার মধ্যে দুটি সম্প্রতি ভারতের বাজারে এসেছে। এফডিএ এখন এই ওষুধ সেবনে কী ধরনের প্রভাব পড়ছে তার নজরদারি শুরু করেছে। নতুন এই তিনটি ডায়াবেটিসের ওষুধ অ্যাসিডোসিস তৈরি করছে যা মারাত্মক হলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে। কারণ এগুলো রক্তে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় যা মারাত্মক বিরূপ প্রভাব তৈরি করতে পারে সংস্থাটি দাবি করেছে।

ওষুধ তিনটি এসজিএলটি-টু ইনহিবিটর নামের নতুন একটি শ্রেণির মধ্যে পড়ে যা রক্তে চিনির মাত্রা কমাতে ব্যবহার করা হয়। এ ওষুধ কিডনিকে পথ হিসেবে ব্যবহার করে প্রস্রাবের মাধ্যমে চিনি বের করে দেয়। অন্যান্য টাইপ-টু ডায়াবেটিসের ওষুধ কিডনির পরিবর্তে অগ্ন্যাশয়কে পথ হিসেবে ব্যবহার করে।
অবশ্য যুক্তরাষ্ট্রের এফডিএ এই তিনটি ওষুধকে এখনো নিষিদ্ধ করেনি। তবে চিকিৎসকদের এই ওষুধ ব্যবহারে সতর্ক করে দিয়েছে। এ ধরনের ওষুধ দেওয়ার আগে অ্যাসিডের মাত্রা নির্ণয় করে নিতে পরামর্শ দিয়েছে।
এ ধরনের ওষুধ সেবনের পরে যদি শ্বাসকষ্ট, বমি, পেটব্যথা, নিদ্রাহীনতার মতো উপসর্গ দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
ডায়াবেটিসের ওষুধের নিরাপত্তার বিষয়টি নিয়ে তদন্ত চলবে এবং এ ক্ষেত্রে কোনো পরিবর্তন আনার দরকার হবে কিনা তা জানানো হবে। তবে এখনই চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ওষুধ সেবন ছেড়ে না দেওয়ারও পরামর্শ দিয়েছে তারা।
ভারতেও ডায়াবেটিসের চিকিৎসায় এখন এ ধরনের ওষুধ দেওয়া হয়। ক্যানাগলিফলোজিন, ড্যাপাগলিফলোজিন ওষুধ দুটি সম্প্রতি ভারতে ব্যবহার করা শুরু হয়েছে। দেশটির চিকিৎসকেরা বলছেন, এখনো এই ওষুধ সেবনের বিরূপ প্রতিক্রিয়ার ফলাফল তারা জানতে পারেননি।
ভারতের শীর্ষ এনডোক্রিনোলজিস্ট ডা: অনুপ মিশ্র বলেন, এগুলো সম্ভাবনাময় ওষুধ তাই আমরা এই ওষুধ সেবনের পরামর্শ দিই। কিন্তু এফডিএ সতর্ক করার পর এই ওষুধ সেবনের রোগীর কোনো সমস্যা হচ্ছে কি না সে বিষয়টির ওপর খেয়াল রাখব।
২০১২-১৩ সাল থেকেই যুক্তরাষ্ট্রসহ ইউরোপের উন্নত দেশগুলোতে ডায়াবেটিসের এই তিনটি ওষুধ সহজলভ্য। এই ওষুধ তিনটির অনুমোদন পেতে বিশ্বজুড়ে বিভিন্ন ক্লিনিকে পরীক্ষা চালানো হয়েছিল। কিন্তু ওষুধ বাজারে আসার খুব কম সময়ের মধ্যেই নিয়ন্ত্রকদের কাছ থেকে এই ওষুধ নিয়ে সতর্ক বার্তা পাওয়া দুর্লভ ঘটনা।
টাইপ-টু বহুমূত্র রোগের পেছনে থাকে মূলত ‘ইনসুলিন রেজিস্ট্যান্স’। টাইপ-টু রোগীর শরীরে যে ইনসুলিন উৎপন্ন হয়, শরীর তা ব্যবহার করতে পারে না। চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে জীবনধারায় আগে থেকেই পরিবর্তন আনতে হবে। সুষম ও পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন হ্রাস ইত্যাদির মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা
গবেষকেরা বলেন, অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। তখন রক্তে চিনি বা শর্করার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হলো এ রোগের মূল কথা।

শেয়ার করুন

পাঠকের মতামত