আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

ফলেট প্যাপিলাইটিস জিহ্বার সমস্যা

ফলেট প্যাপিলাইটিস জিহ্বার সমস্যা

মুখের ভেতরে বিভিন্ন স্থানের আলসার বা ঘায়ের মতো জিহ্বায়ও আলসার বা ঘা দেখা যায়। মুখের ভেতরে সবচেয়ে বেশি যে আলসার দেখা যায় তার নাম অ্যাপথাস আলসার। অ্যাপথাস আলসার সাধারণত এমনিতেই ভালো হয়ে যায়। তবে সমস্যা বেশি হলে ভিটামিন বি-২ ট্যাবলেট একটি করে দিনে তিনবার ১৫ দিন খাওয়া যেতে পারে। সঙ্গে পোভিডন আয়োডিন ১% মাউথওয়াশও ব্যবহার করা ভালো। তবে কোনো রোগী বেশি দুশ্চিন্তা করলে বা কেউ যদি সারাক্ষণ মানসিক চাপে থাকে তার অ্যাপথাস আলসার বার বার হতে পারে। এ ছাড়া রোগীর যক্ষ্মা হলেও মুখে ঘা দেখা দিতে পারে। এ ধরনের আলসারকে টিউবারকুলাস আলসার বলা হয়। জিহ্বার পেছনের দিকে একধরনের ঘা দেখা যায়। অনেক সময় ফোলাভাব (ঝবিষষরহম) লক্ষ্য করা যায়। তবে এ ফোলাভাব জিহ্বার পেছনে এক পাশে আবার উভয় পাশেও হতে পারে। সাধারণত যেসব রোগীর জিহ্বার পেছনের দিকে এক পাশে ফোলাভাব আছে কিন্তু অন্যপাশ স্বাভাবিক, তাদের ক্ষেত্রে রোগীরা তো বটেই ডাক্তাররা পর্যন্ত মুখের ক্যান্সারের প্রাথমিক অবস্থা ভেবে ভুল করে থাকেন। আসলে এ অবস্থাটির নাম ফলেট প্যাপিলাইটিস। জিহ্বার পেছনের অংশে ফলেট প্যাপিলা থাকে। ধূমপান, পান সেবন, অ্যালকোহল গ্রহণ অথবা নেশা-জাতীয় যে কোনো দ্রব্য সেবনে ফলেট প্যাপিলার প্রদাহ হলে জিহ্বার পেছনে এই অংশে আলসারের মতো লালচেভাব দেখা যায় এবং সামান্য ফুলে যেতে পারে। ফলেট প্যাপিলাইটিসের রোগীদের অবশ্যই ধূমপান বর্জন করতে হবে। প্রদাহ প্রতিরোধে যথাযথ চিকিৎসা গ্রহণ করতে হবে।



শেয়ার করুন

পাঠকের মতামত