আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

মানসিক চাপ কমাতে পরিবর্তন আনুন জীবনযাত্রায়

মানসিক চাপ কমাতে পরিবর্তন আনুন জীবনযাত্রায়

ছবি: এলএবাংলাটাইমস

সম্প্রতি আমেরিকান সাইকোলজিক্যাল এসোশিয়নের (এপিএ) এক জরিপে দেখা গেছে, করোনা মহামারি চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে মানসিক চাপ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে।

অন্যান্য সময়ের থেকে ২০২০ সালে এই হার বেড়েছে অনেক বেশি। সাম্প্রতিক রাজনৈতিক টালমাটাল অবস্থা ও করোনা মহামারি এর জন্য অনেকাংশে দায়ী।

জরিপের ফলাফলে দেখা গেছে, ৭৮ শতাংশ বাসিন্দা অর্থাৎ প্রতি ১০ জনের মধ্যে ৮ জন বাসিন্দা মানসিক চাপে ভুগেছেন। আর প্রতি ৩ জনে ২ জন জানান, মহামারি চলাকালীন সময়ে তারা মানসিক চাপের মধ্যে রয়েছেন।

এর মধ্যে ৪৯ শতাংশ বাসিন্দাই জানিয়েছেন, এতে তাদের শারীরিক ও মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়েছে।

নিউ ইয়র্ক শহরের খ্যাতনামা এন্ডোক্রিনোলজিস্ট ড. ক্যারোলিন মেসার বাসিন্দাদের মানসিক চাপ কমানোর জন্য বাসিন্দাদের গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলোর আলোকে মানসিক চাপ কমানোর কিছু কৌশল তুলে ধরা হলো।

ধ্যান কিংবা মনোসংযোগ করুন: গবেষণায় দেখা গেছে, ধ্যান মানুষের মানসিক চাপ কমাতে বড় ভূমিকা রাখে। সেই সাথে কর্টিসল লেভেল ব্লাড প্রেশার এবং হৃদস্পন্দন প্রক্রিয়া স্বাভাবিক করে ধ্যান।

শরীর সুস্থ থাকলে এবং নির্দিষ্ট সময় মনোসংযোগ করলে জীবনের লক্ষ্য স্থির করা সহজ হয় ও চাপ অনেক কমে যায় বলে জানান বিশেষজ্ঞরা।

শখের কাজে সময় কাটান: অনেক সময় জীবনের ব্যস্ততার কারণে নিজের শখের কাজটুকু করা হয় না। এই মহামারিতে নিজেকে চাঙ্গা রাখতে এবং মানসিক চাপ কমাতে নিজের শখের কাজে সময় দিন।

হতে পারে সেটি লেখালেখি, আঁকাআঁকি কিংবা সমাজসেবা।

শরীরচর্চা করুন নিয়ম করে: মানসিক স্বাস্থ্য চাঙ্গা রাখতে শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত শরীরচর্চা করলে শরীরের টক্সিক অনেক বর্জ্য বের হয়, যা মানসিক স্বাস্থ্য চাঙ্গা রাখতে বড় ভূমিকা রাখে।

খাদ্য তালিকায় যুক্ত করুন স্ট্রেস-ফ্রি ফুড: স্বাস্থ্যকর খাবার খান। খাদ্য তালিকায় সুষম খাদ্যগুলো রাখুন। ভিটাসিন-সি যুক্ত খাবার মানসিক চাপ কমাতে এবং রক্তপ্রবাহ ও হার্টরেট ঠিক রাখতে সাহায্য করে। বাদ দিতে হবে চর্বি ও কোলেস্টেরলযুক্ত 'রিচ ফুড'।

সময় মতো ও পর্যাপ্ত ঘুমান: ঘুম মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো ঘুমালে ও পর্যাপ্ত সময় ঘুমালে একজন মানুষ মানসিক চাপ থেকে মুক্ত হতে পারে।

প্রকৃতি উপভোগ করুন: নিজেকে প্রকৃতির সাথে মিলিয়ে নিতে পারেন। প্রকৃতি মানুষের মনকে শান্ত ও কোমল করে তোলে। ফলে মানসিক চাপ কমে যায় দ্রুত। জীবনের সাথে একাত্মতা বৃদ্ধির মাধ্যমে মানসিক স্বাস্থ্য চাঙ্গা রাখা যায়।

পছন্দের গান শুনুন: গান মানুষের মানসিক স্বাস্থ্যের উপর বড় প্রভাব রাখতে পারে। পছন্দের গান শুনুন, যেসব জনরার গান পছন্দ, সেসব নতুন গান খুঁজে বের করুন। মনকে শান্ত করতে ধীর চালের গান শুনুন।

নিজেকে আলাদা করে ফেলবেন না: মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সঙ্গী ও পরিবার। নিজেকে কখনোই একা রাখবেন না। মানসিক চাপ থাকলে সেটি কাছের মানুষের সাথে খুলে বলুন ও নিজেকে সাহস দিন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত