আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যান্সারের কিছু উপসর্গ

ক্যান্সারের কিছু উপসর্গ

ক্যান্সার মানেই মৃত্যু এখন আর বিষয়টা এমন না। ক্যান্সারের চিকিৎসা এখন অনেক উন্নত। ভালোভাবে চিকিৎসা হলে ক্যানসার থেকে সেরে ওঠা সম্ভব। তবে প্রথম থেকে অবশ্যই চিকিৎসা করাতে হবে। এখন প্রশ্ন হলো কী দেখে বুঝবেন ক্যান্সার হয়েছে কি না। যদিও ক্যান্সারের নির্দিষ্ট কোন উপসর্গ নেই তবে শরীরে অদ্ভুত কোন উপসর্গ দেখা দিলে সতর্ক হতে বলছেন চিকিৎসকরা। চলুন উপসর্গগুলো জেনে নেওয়া যাক।

১) মুখে আলসার হলে: যারা ধূমপান করেন বা তামাকজাত দ্রব্য সেবন করেন তাদের মুখের ভিতর অনেক সময়ই সাদা বা লাল ছোট ছোট ব়্যাশের মতো দেখা দিতে পারে। এমন যদি অনেক দিন পর্যন্ত থেকে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

২) শরীরে কোথাও লাম্পস দেখা দিলে: শরীরের কোনও অংশে লাম্পস দেখা দিলেই তার চিকিৎসা প্রয়োজন। তবে সব সময় লাম্পসে যে ক্যানসারের কোষ থাকবে তা নয়। লাম্পস অনেক সময় সিস্ট বা টিউমারও হয়ে থাকে।

৩) অকারণে রক্তক্ষরণ: কোনও কারণ ছাড়াই যদি শরীরে রক্তক্ষরণ হয়, তা হলে সেই বিষয়টিকে একেবারেই এড়িয়ে যাওয়া উচিত হবে না। যদি পিরিয়ড বা মেনোপজের পরও ব্লিডিং হয়, তা হলে তা অনেক সময় কার্ভিকাল ক্যানসারের কারণে হয়ে থাকে। আর যদি নিপলস থেকে রক্তক্ষরণ হয়, তাহলে বুঝতে হবে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ।

৪)তিল বা আঁচিল: বড় তিল, বা আঁচিলের মতো শরীরে কিছু দেখা দিলে এবং সে জায়গায় রঙ পরিবর্তন হতে থাকলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।

৫) গলা ব্যথা, সর্দি, খেতে অসুবিধা:এই তিনটের মধ্যে কোনও একটা বা এই তিনটা উপসর্গ যদি শরীরে অনেক দিন ধরে থাকে, তা হলে তা ফুসফুসের ক্যানসারের উপসর্গ। সেই সাথে যদি শ্বাসকষ্ট থাকে, বুকে ব্যাথা হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৬) মল-মূত্র ত্যাগে পরিবর্তন: হঠাৎ করে যদি কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মলত্যাগ করার সময় তাতে রক্ত দেখা যায়, তাহলে অবশ্যই চিকিৎসা করাতে হবে। এছাড়াও মূত্র ত্যাগের সময় তাতে রক্ত আসছে কি না সেটাও দেখা প্রয়োজন। এগুলো প্রস্টেট বা ব্লাডার ক্যানসারের উপসর্গ।

৭) অরুচি:খাওয়ার ইচ্ছে অনেক কারণে চলে যেতে পারে। কিন্তু ক্যানসার শরীরে লুকিয়ে থাকলে, তা মেটাবলিজমে আঘাত হানে এবং খাওয়ার ইচ্ছা নষ্ট হয়ে যায়। সারাদিন পেট ভরা লাগে।

৮) দুর্বলতা, ঘুম পাওয়া: শরীরে ক্যানসার থাকলে দুর্বলতা থাকবে সেই সাথে ঘুম আসবে। সারাদিন ঘুমালেও দেখা যাবে শরীরে দূর্বলতা। এমন হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৯) ওজন কমতে শুরু করলে: কোনও শরীর চর্চা না করে বা কোনও ডায়েট ফলো না করেই যদি হঠাৎ কারও ১০-২০ কেজি এক মাসে কমে যায়, তা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ ক্যানসারের কারণে এমনটা হয়ে থাকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত