আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

যাত্রাপথে বমি কেন হয় ? রক্ষা পেতে জেনে রাখুন প্রয়োজনীয় কিছু টিপস!

যাত্রাপথে বমি কেন হয় ? রক্ষা পেতে জেনে রাখুন প্রয়োজনীয় কিছু টিপস!

 ঈদের ছুটিতে
কর্মরত শহর থেকে বাড়ি যাওয়ার
মানসিক প্রস্তুতি প্রায় শেষ। ঘোরার
পরিকল্পনা দীর্ঘ করেছেন বন্ধু-বান্ধব
বা ভাইবোনদের পাল্লায় পড়ে। কিন্তু,
ছোট্ট একটি সমস্যা মাটি করে দিতে
পারে সব আনন্দ। দীর্ঘ বা ছোট
যেকোনো ভ্রমণেই আপনার শত্রু হয়ে
দাঁড়াতে পারে বমি হওয়ার প্রবণতা।
অনেক কারণে বমি হতে পারে। যেমন-
কেউ ভীষণ অসুস্থ হলে, বিষাক্ত কিছু
খেলে, বাজে গন্ধ বা বাজে স্বাদের
খাবারের কারণে, গ্যাস্ট্রিকের
সমস্যার কারণে বা কোনো কারণে
খাদ্যনালী বন্ধ হয়ে গেলেও বমি হতে
পারে। অতিরিক্ত পরিশ্রম বা মোশন
সিকনেসের কারণেও বমি হতে পারে।
তবে মোশন সিকনেস ভ্রমণের একটি
অন্যতম প্রধান সমস্যা। এক ধরনের
মস্তিকের সমস্যার কারণে এটা হতে
পারে। বিশেষ করে বাস, প্রাইভেট কার
বা ইঞ্চিনচালিত এ ধরনের
বাহনগুলিতে বমির সমস্যা হতে পারে।
অন্তঃকর্ণ আমাদের শরীরের গতি ও
জড়তার ভারসাম্য রক্ষা করে।
যখন গাড়িতে চড়ি তখন অন্তঃকর্ণ
মস্তিষ্কে খবর পাঠায় যে সে গতিশীল।
কিন্তু চোখ বলে ভিন্ন কথা। কারণ তার
সামনের বা পাশের মানুষগুলো কিংবা
গাড়ির সিটগুলো থাকে স্থির। চোখ আর
অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতার ফলে
তৈরি হয় মোশন সিকনেস। এ কারণে
তৈরি হয় বমি বমি ভাব, সেই সঙ্গে
মাথা ঘোরা, মাথা ধরা প্রভৃতি।
যানবাহনে বমির থেকে রক্ষা পেতে
* ভ্রমণের সময় জানালা দিয়ে বাইরে
তাকিয়ে থাকলে সমস্যা কিছুটা কম হয়।
* এ সময় খোলা জানালা দিয়ে লম্বা
লম্বা শ্বাস নিতে পারেন।
* বমি ভাব দূর করতে সবচেয়ে কার্যকরী
ভেষজ ওষুধ আদা। আদা কুচি করে কেটে
মুখে নিয়ে চিবুতে পারেন। এতে করে
আপনার বমি ভাবটি দূর হয়ে যাবে।
যারা আদার ঝাঁজ সহ্য করতে পারেন
না, তারা একটু গরমপানিতে আদা সিদ্ধ
রসটি মুখে নিয়ে কুলি করলে মুখ থেকে
বমির বিচ্ছিরি গন্ধও দূর হয়ে যাবে।
* যখনই বমি ভাব দেখবেন তখনি মুখে এক
টুকরা লবঙ্গ রেখে দিন। ধীরে ধীরে
চিবুতে থাকুন দেখবেন আপনার মুখ
থেকে বমিভাব চলে গিয়েছে।
* পুদিনাপাতা বমিভাব দূর করতে দারুণ
কার্যকর। পুদিনার রস গ্যাস্ট্রিকজনিত
বমিভাব দূর করতে বেশি কার্যকরী।
তাই গ্যাস্ট্রিকজনিত বমিভাবে পুদিনা
পাতা মুখে দিয়ে চিবুতে থাকুন।
* অনেকেই দারুচিনি চিবুতে পছন্দ
করেন। দারুচিনি ভারী খাবারের পর
খেলে হজমে খুব সাহায্য করে। তাই
হজমের সমস্যাজনিত কারণে বমিভাব
হলে খেতে পারেন এক টুকরা দারুচিনি।
* টক জাতীয় খাবারের ফলে শরীরের
বমিভাব দূর হয়। লেবুর রসে রয়েছে
সাইট্রিক এসিড যা বমিভাব দূর করতে
বেশ কার্যকরী। কিন্তু গ্যাস্ট্রিকজনিত
বমির ভাব হলে লেবু না খাওয়াই
ভালো। তা ছাড়া বমি ভাব হলে
লেবুপাতার গন্ধ উপকারে আসতে
পারে। কারণ লেবুর পাতা শুকলে বমি
বমি ভাব দূর হয়।
* ভ্রমণে যাদের বেশি সমস্যা হয় তারা
গাড়িতে ওঠার আধঘন্টা আগে
ডমপেরিডন জাতীয় ওষুধ খেয়ে নিতে
পারেন।
* জানালার কাছে সিট নিন।
জানালাটা খুলে দিন। খোলা বাতাসে
মন-প্রাণ থাকবে চনমনে।
* গাড়িতে আড়াআড়ি বা যেদিকে
গাড়ি চলছে সেদিক পেছন দিয়ে
বসবেন না।
* যাত্রা শুরুর একটু আগে ভরপেট খাবেন
না বা পান করবেন না।
* সুপারি বা শুধু পান কিংবা চুইংগাম
চিবানোতেও উপকার পাওয়া যেতে
পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত