আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

৫ টিভি চ্যানেলকে উকিল নোটিশ

৫ টিভি চ্যানেলকে উকিল নোটিশ

‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন উপেক্ষা করে অনুষ্ঠান সম্প্রচার করায় দেশের ৫ বেসরকারি টিভি চ্যানেলকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

রোববার সংস্থাটির  প্রজেক্ট কো অর্ডিনেটর ফারহানা হক অভির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উবিনিগ ও এনভারনমেন্ট কাউন্সিল বাংলাদেশের পক্ষে বিশিষ্ট আইনজীবী ড. শাহ দীন মালিক সম্প্রতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০০৫ সালের ১১ নং আইন) - এর ৫(১)(ঙ) ধারা মেনে চলার আহবান জানিয়ে এ নোটিশ দেন।

নোটিশ দেওয়া পাঁচ টিভি চ্যানেল হচ্ছে- এটিএন বাংলা, আরটিভি, এনটিভি, শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড (বাংলা ভিশন) এবং মাছরাঙ্গা কমিউনিকেশন লিমিটেড।

পাঁচ টিভি চ্যানেল ছাড়াও তথ্য সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকেও আগামী ৩১ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

অন্যথায়, উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা ছাড়াও টিভি নাটকে ধূমপানের দৃশ্য প্রদর্শনের ফলে সৃষ্ট ক্ষতির সমপরিমাণ খরচ ও ক্ষতিপূরণ দাবি করা হবে।

নোটিশে উল্লেখ করা হয়, ধূমপান ব্যবহার আইনের ৫(১)(ঙ) ধারা অনুযায়ী টিভি নাটক এবং টিভিতে প্রচারিত অন্য কোনো অনুষ্ঠানে ধূমপান বা তামাক সেবনের দৃশ্য প্রদর্শন বা বর্ণনা করা নিষিদ্ধ। কিন্তু আইন অমান্য করে এসব টিভি চ্যানেল ধূমপানের দৃশ্য দেখাচ্ছে।


শেয়ার করুন

পাঠকের মতামত