আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

পেশীতে টান পড়া রোধর ৫টি সহজ উপায়

পেশীতে টান পড়া রোধর ৫টি সহজ উপায়

মাঝে মাঝে অনেকের পেশীতে টান পড়ে। এই সমস্যাটায় বেশি খেলোয়াড়রা পড়ে থাকেন। প্রকৃতপক্ষে ৩৯% ম্যারাথন রানার, ৭৯% সাধারণ ক্রীড়াবিদ এবং ৬০% সাইকেল-আরোহীদের পেশী টানের সমস্যায় পড়তে দেখা যায়। তবে সাধারণ মানুষদেরও এই সমস্যায় পড়তে হয়। সাধারণত পিছনের পায়ের পেশিতে এবং থাইয়ের সামনের অংশে পেশি টান পড়ে থাকে। কয়েক সেকেন্ড থেকে ১৫ মিনিটের বেশি সময় পর্যন্ত এই পেশী টান থাকতে পারে। পেশী টানের ব্যথা অনেক মারাত্নক হয়ে থাকে। ঘরোয়া কিছু উপায়ে এই পেশী টান সমস্যা দূর করা যায়।

১। ঠান্ডা পানির সেঁক

ব্যথা অনেক বেড়ে গেলে ঠান্ডা পানির সেঁক দিতে পারেন। এটি আপনার পেশির টান কমিয়ে দিয়ে পেশিকে রিল্যাক্স করে দিয়ে থাকে। একটি কাপড়ে কয়েক টুকরো বরফ রেখে মুড়ে নিন। এইবার কাপড়টি দিয়ে পেশি টানের স্থানে সেঁক দিন। এটি ১৫ মিনিট ধরে রাখুন। দিনে ২ ঘন্টা পর পর এই কাজটি করুন। কিংবা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারেন, এটিও আপনার পেশি টানের ব্যথা কমিয়ে দিবে।

২। আপেল সিডার ভিনেগার

পেশি টানের অন্যতম একটি কারণ হয়ে থাকে দেহে পটাসিয়ামের অভাব। আপেল সিডার ভিনেগারে উচ্চ পটাসিয়াম, বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের তরলের ভারসাম্য করে থাকে যা ড্রিহাইড্রেশন রোধ করে থাকে। এক গ্লাস গরম পানিতে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এটি প্রতিদিন পান করুন। রাতের পেশী টান প্রতিরোধ করার জন্য এক চা চামচ আপেল সিডার ভিনেগার, এক চামচ মধু এবং এক টেবিল চামচ ক্যালসিয়াম ল্যাকটেট আধা গ্লাস পানিতে মিশিয়ে নিন। এটি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আধ ঘণ্টা আগে পান করুন।

৩। হলুদ সরিষা

হলুদ সরিয়া কয়েক মিনিটের মধ্যে পেশি টান ভাল করে দিতে পারে। সরিষাতে অ্যাসিটিক অ্যাসিড আছে যা পেশী টানের ব্যথা দূর করে দিয়ে থাকে। এক চা চামচ সরিষা খান। এটি গরম দুধের সাথে খেতে পারেন।

৪। লবঙ্গের তেল

লবঙ্গ তেলের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান পেশি টান এবং পেশির ফোলাভাব দূর করে থাকে। লবঙ্গের তেল কুসুম গরম করে  নিন এবার এটি পেশি টানের স্থানে ম্যাসাজ করুন ৫ মিনিট।  প্রয়োজন হলে এই ম্যাসাজ আবার করুন।

৫। পানি পান

পেশি টানের প্রধান একটি কারণ হল ডিহাইড্রেশন। যখনই পেশিতে টান পড়বে তখন ১ থেকে ২ গ্লাস পানি পান করুন। খেয়াল রাখবেন দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পানের অভ্যাস থাকতে হবে। আপনার যদি ব্যায়াম করার কারণে পেশিতে টান পড়ে থাকে, তবে ব্যায়াম শুরুর ২ ঘণ্টা আগে কয়েক গ্লাস পানি পান করে থাকুন।

টিপস

১। ভিটামিন ই রাতের পেশী টান প্রতিরোধ করে থাকে। এটি ধমনীতে রক্ত চলাচল সচল রাখে।

২। রাতে পেশী টান রোধ করতে পাতলা মোজা পরে ঘুমাতে পারেন। আপনার হাঁটুর কাছে একটি ছোট বালিশ রাখতে পারেন।

৩। ব্যায়াম করার আগে এবং পরে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম গ্রহণ করুন।

৪। শীতকালে পেশী টান রোধ করার জন্য বেশি পরিমাণে কাপড় পরিধান করুন।

শেয়ার করুন

পাঠকের মতামত