আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

টিকাতেই নিরাময় হবে ক্যান্সার

টিকাতেই নিরাময় হবে ক্যান্সার

ক্যান্সারের চিকিৎসায় এখন থেকে আর কষ্টকর কেমোথেরাপি কিংবা রেডিয়েশন পদ্ধতির প্রয়োজন হবে না। এবার মারণ ব্যাধি ক্যান্সার নির্মূল করা যাবে মাত্র একটি টিকাতেই। কিউবার বিজ্ঞানীরা সম্প্রতি এমন যুগান্তকারী আবিস্কার করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ২৪ ঘণ্টার এক প্রতিবেদনে বলা হয়, ক্যান্সারের মতো রোগের ওষুধ আবিষ্কার করতে দীর্ঘদিন ধরে নানা পরীক্ষা করে আসছেন বিজ্ঞানীরা। কিন্তু এই রোগের হাত থেকে মুক্তি পাওয়ার কোনও সহজ পদ্ধতি এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি।

এবার সেই কাজটিই করে দেখালেন কিউবার বিজ্ঞানীদের একটি দল। ইতিমধ্যেই তাদের আবিষ্কৃত ওই টিকা ৪ হাজার মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে। দাবি করা হচ্ছে, তারা ক্যান্সারকে জয় করে আবারো স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।

মূলত এই টিকা প্রয়োগে ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার কিংবা প্রস্টেট ক্যান্সার থেকে দ্রুত সেরে উঠা সম্ভব। তাছাড়া ক্যান্সারের একেবারে প্রথম ধাপে এই টিকা বিশেষ ভূমিকা পালন করে থাকে।

তবে অনেকের মনেই একটা প্রশ্ন উঠেছে, তা হল এই টিকার দাম কত হবে? কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এই টিকা মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই থাকবে।

কিউবায় আবিষ্কৃত হওয়ায় এই টিকা সেই দেশের মানুষদের বিনামূল্যে দেওয়া হচ্ছে। কিউবার মেডিক্যাল সার্ভিসেস’এ যোগাযোগ করলে তারা সহায়তা করবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া প্যারাগুয়ে, কলোম্বিয়াতেও এই টিকা পাওয়া যাচ্ছে।

 এলএবাংলাটাইমস/এইচ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত