আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

উত্তর কোরিয়ার কঠিন বার্তা পেয়ে পম্পেও’র সফরও বাতিল করেন ট্রাম্প

উত্তর কোরিয়ার কঠিন বার্তা পেয়ে পম্পেও’র সফরও বাতিল করেন ট্রাম্প

আমেরিকা শান্তির পথে না হাঁটলে প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারে উত্তর কোরিয়া। এরকম বার্তা দিয়ে সম্প্রতি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে চিঠি পাঠান উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ও সরকারের রাজনৈতিক উপদেষ্টা কিম ইয়ং চোল।

গত শুক্রবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠিটি দেখান পম্পেও। আর তাতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উত্তর কোরিয়া সফর বাতিল করে দেন ট্রাম্প। খবর সিএনএন।

উত্তর কোরিয়ার ওই চিঠির ভাষা প্রায় হুমকির সুরে লেখা ছিল বলে হোয়াইট হাউজ মনে করে।

বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আবারও ঝুঁকির মুখে পড়েছে এবং তা যেকোনো সময় বাতিল হতে পারে।

সিএনএনের খবরে আরও বলা হয়, শান্তি চুক্তি সইয়ের পরেও আমেরিকা এখনও উত্তর কোরিয়ার প্রত্যাশা পূরণে প্রস্তুত নয়। গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় এবং ওই বৈঠকে তারা শান্তি চুক্তি সই করেন।

বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, কিম জং চমৎকার নেতা এবং উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার আর কোনো বিরোধ নেই। তিনি এও বলেছিলেন, উত্তর কোরিয়া তার সমস্ত পরমাণু কর্মসূচি বাতিল করতে রাজি হয়েছে বিনিময়ে আমেরিকা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বাতিল করবে। কিন্তু বৈঠকের এক মাস পার না হতেই কথিত শান্তি চুক্তি এখন মুখ থুবড়ে পড়ার অবস্থায় রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত