আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কানাডাকে ক্ষমা চাইতে বললো সৌদি আরব

কানাডাকে ক্ষমা চাইতে বললো সৌদি আরব

কানাডাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। আটক সৌদি নারী অধিকার কর্মীদের মুক্তির দ দাবিতে কানাডার দেওয়া বিবৃতির জের ধরে বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর।

জুবেইর বলেন, ‘আমরা কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে রাজনৈতিক ফুটবল হতে চাই না। খেলার জন্য আরেকটি বল খুঁজে নিন।’

তিনি বলেন, ‘এর সমাধান একেবারেই সহজ। ক্ষমা চান এবং বলুন আপনারা একটি ভুল করেছেন।’

গত আগস্টে কানাডার পররাষ্ট্রমন্ত্রী এক ‍টুইটারবার্তায় কারাগারে আটক সৌদি নারী অধিকার কর্মীদের মুক্তি দাবি করেন। পরে সৌদিতে কানাডার দূতাবাস এর আরবি অনুবাদ করে আবার টুইট করে। এর প্রতিক্রিয়ায়, সৌদি কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। একইসঙ্গে কানাডার সঙ্গে সব ধরণের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় রিয়াদ। এছাড়া কানাডায় অধ্যয়ণরত শিক্ষার্থীদেরও দেশে ফিরে আসার আদেশ দেওয়া হয়।

চলতি সপ্তাহের প্রথম দিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানিয়েছিলেন, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। তবে এ বৈঠক শেষ পর্যন্ত হয়নি।

কানাডার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জুবেইর বলেন, ‘আমরা অবিলম্বে কুইবেকের স্বাধীনতা দাবি করছি...কানাডীয় আদিবাসীদের সমান অধিকার দাবি করছি...আপনারা বসতে পারেন এবং এ নিয়ে আলোচনা করতে পারেন। কিন্তু আটক সৌদি নাগরিকদের অবিলম্বে মুক্তি দাবি? আমরা কি অস্থিতিশীল দেশ? কোনো দেশ কি এটা মেনে নেবে? না! আমরা মানব না।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত