আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

চীন প্রথমদিকে তথ্য গোপন না করলে বিশ্ব এই মহামারি এড়াতে পারত: উডি জনসন

চীন প্রথমদিকে তথ্য গোপন না করলে বিশ্ব এই মহামারি এড়াতে পারত: উডি জনসন

যুক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন বলেছেন, চীনা কর্মকর্তারা যদি প্রথমদিকে করোনাভাইরাসের ঘটনাগুলো ধামাচাপা না দিত তাহলে বিশ্ব এই মহামারি এড়াতে পারত। করোনাভাইরাস সম্পর্কে চীন ‘নির্মম ও বিপজ্জনক প্রচারণায় জড়িত’ বলে অভিযোগ করেছেন তিনি।

ব্রিটিশ দৈনিক দ্য টাইমসে তার লেখা একটি মতামত প্রকাশিত হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের যে প্রতিশ্রুতি চীন ভয়ঙ্করভাবে তা পূরণে ব্যর্থ হয়েছে। তারা স্বচ্ছতার সঙ্গে মহামারি এই ভাইরাসটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বিশ্বের অন্যান্য দেশকে জানায়নি।’
 
উডি জনসন লিখেছেন, ‘প্রথমদিকে চীন সংবাদ গোপন করেছে। তারপর তারা তাদের নিজেদের নাগরিকদের সুরক্ষায় কাজ করেছে এবং বেছে বেছে গুরুতর তথ্যগুলো জানিয়েছে। যেমন জেনেটিক সিকোয়েন্স’র মতো বিষয়গুলো। অনেক তথ্য তারা জানায়নি, যা জানা গেলে পরিস্থিতি এমন হতো না।’

তার দাবি, ‘আন্তর্জাতিক স্বাস্থ্য কর্তৃপক্ষ (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) তাদের সহযোগিতা, সেখানে প্রবেশাধিকার এবং আরও তথ্য চাচ্ছিল বারবার কিন্তু চীন বিশাল এক প্রাচীর তৈরি করে রেখেছিল। তারা সংস্থাটিকে কোনো ধরনের অনুমতিই দেয়নি।’ এটাই মহামারিটিকে বৈশ্বিক রূপ দিয়েছে বলে দাবি করেছেন তিনি।
 
তিনি বলছেন, ‘চীন সঠিক সময়ে সঠিক কাজটি করেছে তার নিজের জনগণ বাঁচানোর জন্য এবং বাকি বিশ্ব তা থেকে বঞ্চিত হয়েছে, যার মারাত্মক এক ফল এখন ভোগ করতে হচ্ছে বিশ্ববাসীকে। যখন সংকট শুরু হলো তখন প্রথম থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে কাজ করা উচিত ছিল চীনের।’

শেয়ার করুন

পাঠকের মতামত