আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

চীনকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র: আক্রান্ত ৮৩২০৬, ১২০১ জনের মৃত্যু

চীনকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র: আক্রান্ত ৮৩২০৬, ১২০১ জনের মৃত্যু

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের কোটা পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৫৪ হাজার। ফলে বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ১৩২ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে সেটি। এতে মারা গেছেন অন্তত ২৩ হাজার ৯৬৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে প্রায় আড়াই হাজার।করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপে। বিশেষ করে ইতালি, স্পেন ও ফ্রান্সে।
 
গতকাল ইতালিতে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছিলেন ৬৮৩ জন। আজ মারা গেছেন তার চেয়েও বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৭১২ জনের। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ জন। এছাড়া, নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ২০৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৫৮৯ জন।

স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৯৮ জন, নতুন রোগী ৬ হাজার ৬৮২। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৯৭ জন, মৃত্যু ৪ হাজার ১৪৫ জনের।
 
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৬৫ জন, নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় চার হাজার। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ১৫৫ জনে পৌঁছেছে, মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৬ জনের।

করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে যুক্তরাষ্ট্রেও। এদিন দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮৭১ জন, মারা গেছেন ১১৬ জন। সেখানে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৩হাজার ২০৬, মৃত্যু ১ হাজার ২০১জনের।
 
মৃতের সংখ্যা কম হলেও এখনও আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। চীনে এ পর্যন্ত ৮১ হাজার ১৮৫ জনের শরীরে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস, মারা গেছেন ৩ হাজার ২৮৭ জন।

শেয়ার করুন

পাঠকের মতামত