আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে : বাইডেন

ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ইউক্রেনে চালানো তার বর্বরতার জন্য চড়া মূল্য দিতে হবে’।

জাপান সফরকালে দেয়া বক্তব্যে বাইডেন রাশিয়ার ওপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মাধ্যমে এক বার্তা পাঠানোর গুরুত্বের বিষয় উল্লেখ করেন।

বাইডেন বলেন, যদি বাস্তবে, তিনি যেসব করেছেন সেসবের পরও ইউক্রেনীয় ও রাশিয়ার মধ্যে সব মিটমাট হয়ে যায়, এবং নিষেধাজ্ঞাগুলো অনেকাংশেই অব্যাহত রাখা না হয় তাহলে সেটা জোরপূর্বক তাইওয়ান দখলের প্রচেষ্টার বিষয়ে চীনকে কি বার্তা দিবে?

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সোমবার রাশিয়ার উপর আরো বর্ধিত চাপের আহ্বান জানান।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্দেশ্যে ভার্চুয়ালভাবে দেয়া এক বক্তব্যে তিনি বলেন যে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিৎ, রাশিয়ার ব্যাংকের সাথে লেনদেন বন্ধ করা উচিৎ এবং রাশিয়ার সাথে সকল বাণিজ্য বন্ধ করা উচিৎ।

দোভাষীর মাধ্যমে জেলেন্সকি বলেন, নিষেধাজ্ঞাগুলো সর্বোচ্চ মাত্রার হওয়া উচিৎ, যাতে করে রাশিয়া এবং অন্যান্য সকল সম্ভাব্য আগ্রাসী, যারা কিনা তাদের প্রতিবেশীর বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালাতে চায় তারা পরিষ্কারভাবে তাদের কর্মকাণ্ডের তাৎক্ষণিক পরিণতি সম্পর্কে জেনে যায়।

তিনি বলেন যে তিন মাস আগে যদি এমন নিষেধাজ্ঞা দেয়া হতো, তাহলে তার ফলাফল হতো যে, হাজার হাজার মানুষ প্রাণে বেঁচে যেত।

তার কয়েক ঘণ্টা আগে, রাশিয়ার সাথে ইউক্রেনের প্রধান আলোচক এবং জেলেন্সকির উপদেষ্টা, মিখাইলো পোডোলিয়াক ইউরোপে রাশিয়ার তেল আমদানির বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন যে প্রতিদিন এভাবে প্রায় ১০০ কোটি ডলারের তেল ক্রয় করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত