আপডেট :

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

প্রথম বারের মতো কুরআন হাতে শপথ নিলেন অস্ট্রেলিয়ার ২ মন্ত্রী

প্রথম বারের মতো কুরআন হাতে শপথ নিলেন অস্ট্রেলিয়ার ২ মন্ত্রী

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম বারের মতো মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দুজন মুসলিমকে। প্রথম মুসলিম পুরুষ হিসেবে এড হাসিক দেশটির শিল্প ও বিজ্ঞান বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। অপর দিকে প্রথম মুসলিম নারী হিসেবে অ্যান অ্যালি প্রাক শৈশব শিক্ষা এবং যুব বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত বুধবার পবিত্র কুরআন হাতে শপথ গ্রহণ করেন এই দুই মন্ত্রী। গভর্নর-জেনারেল ডেভিড হার্লি তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের সময় উভয়ের হাতেই ছিল পবিত্র কোরআন।

বুধবার এক টুইটবার্তায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ লিখেন, একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের নেতৃত্ব দিতে পেরে আমি সত্যিই গর্বিত, যা অস্ট্রেলিয়ার মতোই বৈচিত্র্যময়। লেবার পার্টির নতুন সদস্যদের সবাইকে স্বাগতম।’

অ্যান্থনি আলবানিজ আরো লিখেন, ‘আমি আমার অভিজ্ঞ, বৈচিত্র্যময় ও উজ্জীবিত দল নিয়ে খুবই গর্বিত। আমরা সবাই অস্ট্রেলিয়াবাসীকে একটি ভালো ভবিষ্যৎ দিতে প্রস্তুত। প্রথমে আমরা ক্রমবর্ধমান ব্যয় রোধে পরিবারগুলোকে সাহায্যের ওপর গুরুত্বারোপ করব।’

অ্যান্থনি আলবানিজ আরো জানান, এবারের মন্ত্রীসভায় নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে রেকর্ড করেছে। অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় এবার সর্বোচ্চ সংখ্যক ১৩ জন নারী মন্ত্রী রয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত