আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

কানাডায় দফায় দফায় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩

কানাডায় দফায় দফায় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দফায় দফায় গোলাগুলিতে বন্দুকধারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

স্থানীয় সময় সোমবার ভোরে উত্তর আমেরিকার এ দেশটিতে ওই হত্যাকাণ্ড ঘটে। মঙ্গলবার কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের পুলিশ এ তথ্য জানিয়েছে।

সোমবার ওই এলাকায় সতর্কবার্তা পাঠানো হয় স্থানীয় প্রশাসনের তরফে। একই সাথে ওই এলাকার বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়। এই শহরটি ভ্যানকুভার থেকে ২৫ মাইল পূর্বে অবস্থিত।

আঞ্চলিক রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ ফোর্সের চিফ সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি বলেন, ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারের শহরতলি ল্যাংলি শহরে মধ্যরাতে গোলাগুলি শুরু হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন। একজন পুরুষ বন্দুকধারীই গুলি করেছে। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন। একজন পুরুষ ও একজন নারী আহত হন। নারীকে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

তিনি বলেন, জর্দান ড্যানিয়েল নামে ২৮ বছর বয়সী বন্দুকধারী নৃশংস এই হামলা চালিয়েছে। পরে পুলিশও গুলি ছুড়লে এতে ড্যানিয়েল গুলিবিদ্ধ হন। পরে তিনি মারা যান।

পুলিশ বলছে, গৃহহীনদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন ও ভুক্তভোগীদের নাম পরিচয় এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

 

 এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত